1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কমনওয়েলথ কাবাডিতে কানাডাকে উড়িয়ে দিল বাংলাদেশ টঙ্গীতে সাদপন্থীদের ইজতেমা কার্যক্রম বন্ধের দাবি হেফাজতের অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে ওয়েলসকে রুখে দিয়ে শুরু বাংলাদেশের ভানুয়াতুর উপকূলে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি মুম্বাই ইন্ডিয়ান্সের হেড কোচ হলেন পোলার্ড বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র বাংলাদেশের টঙ্গী ময়দানে সাদপন্থিদের ইজতেমা না করার দাবি শুরায়ি নেজামের বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তোলার নির্দেশ কিমের কঙ্গোতে ইবোলা টিকার প্রথম ক্লিনিক্যাল ট্রায়াল শুরু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কমনওয়েলথ কাবাডিতে কানাডাকে উড়িয়ে দিল বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

দাপুটে জয়ে কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ।

একপেশে লড়াইয়ে কানাডাকে হারিয়ে কমনওয়েলথ কাবাডিতে অভিযান শুরু করেছে বাংলাদেশ। ছবি: প্রোকাবাডি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য করলেন মিজানুর-নাসিররা। কানাডাকে উড়িয়ে কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপের প্রথম আসর শুরু করল বাংলাদেশ।

ভারতের আহমেদাবাদের ভীর সাভারকার স্পোর্টস কমপ্লেক্সে শনিবার ‘বি’ গ্রুপের ম্যাচে কানাডাকে ৬৭-২৮ ব্যবধানে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ।

নিজেদের দ্বিতীয় ম্যাচে রোববার কেনিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। আগের দিন সিঙ্গাপুরের বিপক্ষে ৪৮-২৮ ব‍্যবধানে জিতেছে কেনিয়া।

১৩ দলের এই প্রতিযোগিতায় ‘এ’ গ্রুপে স্বাগতিক ভারতের সঙ্গে আছে নাইজেরিয়া, মালয়েশিয়ান, উগান্ডা, ইংল্যান্ড, তানজানিয়া ও শ্রীলঙ্কা। বাংলাদেশের সঙ্গে ‘বি’ গ্রুপের আছে কেনিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড ও সিঙ্গাপুর।

বাংলাদেশ দলে আছেন আল আমিন, অমল রায়, দ্বীপ্যায়ন গোলদার, আরিফ রব্বানী, হাসিবুল হোসেন, ইব্রাহিম খলিল, জুলফিকার আকাশ, লিটন আলি, মিজানুর রহমান, নাসির উদ্দিন শরিফ, রোমান হোসেন, রোমান মিয়া, মনিরুল চৌধুরী ও রাজু শেখ।

মধ্যবর্তী নির্বাচন ট্রাম্পের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে

প্রয়োজন কর্মসংস্থান, প্রশিক্ষণ এবং বিকল্প শ্রমবাজার

ডিজিটাল নিরাপত্তা কি শুধু সচেতন ও বিত্তবানদের জন্য?

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026