1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জাতিসংঘ সংস্কারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন হুমায়ুন কবির সাদপন্থিরা টঙ্গী ইজতেমা ময়দান ব্যবহার করতে পারবে না, দাবি জোবায়ের অনুসারীদের ওয়ালটনের হাউজফুল অফারে ঘরভর্তি পণ্য, বিদেশ ভ্রমণ ও ক্যাশব্যাকের সুযোগ রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ: শামা ওবায়েদ বিশ্বকাপে ওয়েলসের সঙ্গে ড্র করল বাংলাদেশ কমনওয়েলথ কাবাডিতে কানাডাকে উড়িয়ে দিল বাংলাদেশ টঙ্গীতে সাদপন্থীদের ইজতেমা কার্যক্রম বন্ধের দাবি হেফাজতের অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে ওয়েলসকে রুখে দিয়ে শুরু বাংলাদেশের ভানুয়াতুর উপকূলে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

বিশ্বকাপে ওয়েলসের সঙ্গে ড্র করল বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

মাস দু’য়েক আগেই ওয়েলসের সাবেক কোচ কোলম্যানকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের দায়িত্বে নিয়োগ দেওয়ায় অনেক আলোচনা হয়েছিল। সেই ওয়েলস অ-১৫ দলের সঙ্গে ফিফা অ-১৫ বিশ্বকাপ এন্ড ফেস্টিভ্যালে আজ (শনিবার) বাংলাদেশ অ-১৫ দল গোলশূন্য ড্র করেছে।

আজারবাইজানের বাকুতে চলছে বয়সভিত্তিক এই টুর্নামেন্ট। অ-১৫ পর্যায়ে ফিফা এবারই প্রথম বৈশ্বিক প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রথম আসরে অংশগ্রহণ করছে ১৯১ দেশ। এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো হস্তান্তর করবেন। স্ট্যান্ডার্ড ফুটবল ৯০ মিনিটের ম্যাচ ও মাঠে ১১ জন থাকে। তবে অ-১৫ বিশ্বকাপে ম্যাচের দৈর্ঘ্য ৪০ মিনিট আর স্কোয়াড ৮ জনের।

ওয়েলসের মতো দলের বিপক্ষে গোল হজম না করা বাংলাদেশের জন্য ভালো অর্জনই। বাংলাদেশ দলের গোলরক্ষক শ্রীনাথ হালদার বলেন, ‘ওয়েলস ফিজিক্যালি আমাদের চেয়ে শক্তিশালী। আমার লক্ষ্য ছিল ম্যাচটি ক্লিনশিট রাখব। সেটা রাখতে পেরেছি। আশা করি সামনের ম্যাচেও এই ধারাবাহিকতা রাখব।’

ওয়েলসের বিপক্ষে ড্র বাংলাদেশের ফুটবলের জন্য আশাব্যাঞ্জক খবর হলেও অ-১৫ দলের কোচ আকবর হোসেন রিদন অবশ্য পারফরম্যান্সে খুশি নন। আজারবাইজানে বাফুফের দেওয়া ভিডিও বার্তায় তিনি বলেন, ‘পারফরম্যান্সে আমি তেমন খুশি নই। আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। তারা শারীরিক ও টেকনিক্যালি অনেক শক্তিশালী। বিশেষ করে আমরা বিল্ড আপে অনেক ভুল করেছি। ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ আমরাই মিস করেছিলাম।’

আগামীকাল (রোববার) বাংলাদেশের দু’টি ম্যাচ। দিনের প্রথম ম্যাচই ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগালের বিপক্ষে। অনুশীলনের সুযোগ না থাকায় ভিডিও সেশনই ভরসা কোচের, ‘কাল সকালে পর্তুগালের সঙ্গে এবং রাতে আরেকটি ম্যাচ। অনুশীলনের সময় নেই। আজকের ম্যাচের ভুলগুলো ভিডিও সেশনে শোধরানোর চেষ্টা করব।’

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | বিজনেস বাংলাদেশ.কম.বিডি

ইমেইল : biznessbangladesh@gmail.com

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026