1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ফুটবল ইতিহাসে কীভাবে স্মরণীয় হয়ে থাকতে চান মেসি জাতিসংঘ সংস্কারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন হুমায়ুন কবির সাদপন্থিরা টঙ্গী ইজতেমা ময়দান ব্যবহার করতে পারবে না, দাবি জোবায়ের অনুসারীদের ওয়ালটনের হাউজফুল অফারে ঘরভর্তি পণ্য, বিদেশ ভ্রমণ ও ক্যাশব্যাকের সুযোগ রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ: শামা ওবায়েদ বিশ্বকাপে ওয়েলসের সঙ্গে ড্র করল বাংলাদেশ কমনওয়েলথ কাবাডিতে কানাডাকে উড়িয়ে দিল বাংলাদেশ টঙ্গীতে সাদপন্থীদের ইজতেমা কার্যক্রম বন্ধের দাবি হেফাজতের অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে ওয়েলসকে রুখে দিয়ে শুরু বাংলাদেশের

ফুটবল ইতিহাসে কীভাবে স্মরণীয় হয়ে থাকতে চান মেসি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

আটটি ব্যালন ডি’অর, চারটি চ্যাম্পিয়নস লিগসহ অসংখ্য শিরোপা জিতেছেন লিওনেল মেসি। তবু ফুটবল ইতিহাসে নিজের পরিচয় কেবল ট্রফি আর রেকর্ডে সীমাবদ্ধ রাখতে চান না ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা। অবসরের পর স্বপ্ন পূরণে নিরন্তর লড়াই করা একজন ক্রীড়াবিদ হিসেবে স্মরণীয় হতে চান তিনি।

সংবাদ সংস্থা ইএফইকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এই চাওয়ার কথা জানিয়েছেন মেসি। ২০২৬ সালের প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কারের ক্রীড়া বিভাগে সম্মানিত হওয়ার আগে স্পেনের ওভিয়েদোতে কথা বলেন আর্জেন্টাইন মহাতারকা।

মেসির মতে, জীবনে সব লক্ষ্য অর্জন করা সম্ভব হয় না। তবে সাফল্য কিংবা ব্যর্থতা যা-ই আসুক, চেষ্টা চালিয়ে যাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে মেসি বলেন, ‘মাঝেমধ্যে আমি যা চেয়েছি, তা অর্জন করতে পেরেছি; আবার কখনো পারিনি। তবে সামনে যা পেয়েছি, সবকিছু জয়ের চেষ্টা কখনো বন্ধ করিনি।’

বার্সেলোনার হয়ে রেকর্ড গড়া থেকে শুরু করে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়, ক্যারিয়ারে সম্ভাব্য প্রায় সব বড় অর্জনই নিজের করে নিয়েছেন মেসি। ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের পর ২০২২ সালে কাতার বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটান তিনি।

তবে তাঁর পথচলা সব সময় মসৃণ ছিল না। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হারের মতো হতাশাও সঙ্গী হয়েছে। এসব অভিজ্ঞতা থেকে জয় উদ্‌যাপনের পাশাপাশি পরাজয় মেনে নেওয়া এবং ভুল থেকে শেখার গুরুত্ব বুঝেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

মেসির মতে, ফুটবলে সাফল্য পাওয়া কঠিন। তাই শুধু শিরোপার দিকে তাকিয়ে থাকলে পুরো যাত্রার মূল্য বোঝা যায় না। প্রতিযোগিতায় অংশ নেওয়া, বাধা পেরিয়ে এগিয়ে যাওয়া এবং নিজের সর্বস্ব উজাড় করে দেওয়াও সমান গুরুত্বপূর্ণ। ফুটবল নিয়ে নিজের উপলব্ধি জানিয়ে মেসি বলেন, ‘ফুটবলে জেতা খুব কঠিন। তাই এই যাত্রাকে মূল্য দিতে হবে, কারণ শেষ পর্যন্ত মাত্র একটি দলই জিততে পারে।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026