1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
১৬ স্টেশনে নতুন পে-স্কেলের বেতন, পাননি শাহ আমানত বিমানবন্দরের কর্মীরা রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় অ্যাপে সাইবার হামলা হকারদের নিয়ে সিদ্ধান্ত জানালেন ডিএনসিসি প্রশাসক যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য অ্যামচ্যামের চিফ হুইপের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা যাচাই-বাছাই কমিটি পুনর্গঠনের নির্দেশ মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ আগামীকাল শ্রমিকদের রুটি-রুজির স্বার্থ সংরক্ষণে সব পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী শুধু জিপিএ-৫ কিংবা উচ্চশিক্ষার সনদ অর্জন করলেই জাতি উন্নত হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী মিষ্টির আসনে এলিজা জামানকে নির্বাচিত ঘোষণা

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা যাচাই-বাছাই কমিটি পুনর্গঠনের নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনার লক্ষ্যে উপজেলা ও মহানগর পর্যায়ের সংশ্লিষ্ট কমিটি জরুরি ভিত্তিতে পুনর্গঠনের নির্দেশ দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

রোববার (১ নভেম্বর) মন্ত্রণালয়ের কল্যাণ শাখা-২ থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন শাখার মাঠপর্যায়ের কমিটিগুলো পুনর্গঠন করা প্রয়োজন।

এতে আরও বলা হয়, ‘বীর মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বিতরণ আদেশ, ২০২০’-এর ৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, বীর মুক্তিযোদ্ধা বা সুবিধাভোগীদের সম্মানি ভাতা পাওয়ার আবেদন যাচাই-বাছাইয়ের জন্য উপজেলা পর্যায়ে উপজেলা কমিটি এবং মহানগর পর্যায়ে মহানগর কমিটি গঠনের বিধান রয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট আদেশ ও নির্দেশনার আলোকে এসব কমিটি জরুরি ভিত্তিতে পুনর্গঠন করা প্রয়োজন। এ জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026