1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ, ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি পুতিনের এবার আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সচিবালয়ে ডিজিটাল হাজিরা, তদারকিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত ফাইনাল আজ প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন

মালয়েশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ নিয়ে মানারাত ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ ও সম্ভাবনা নিয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ) এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনার শেষে এমআইইউ ও মালয়েশিয়ার ইউনিভার্সিটি সায়েন্স ইসলাম মালয়েশিয়ার (ইউএসআইএম) মধ্যে একটি প্রাথমিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

সোমবার বিকেলে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে সেন্টার ফর জেনারেল এডুকেশনের (সিজিইডি) উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশবিজ্ঞানী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রব। সিজিইডির পরিচালক ড. মোহাম্মাদ আবুল আজাদের সঞ্চালনায় মূল বক্তা হিসেবে বক্তব্য দেন ইউএসআইএমের ফ্যাকাল্টি অব লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্টের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রুশদান মোহাম্মদ জাইলানি। বিশেষ বক্তা ছিলেন একই বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বাসেডর অধ্যাপক ড. মো. ইউসুফ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ মো. মনিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রব বলেন, এ ধরনের আন্তর্জাতিক সেমিনার আয়োজনের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, শিক্ষা ও গবেষণায় সহযোগিতা এবং পারস্পরিক সম্পর্ক আরো জোরদার হবে বলে তিনি আশাবাদী।

সেমিনারে মালয়েশিয়ার ইউএসআইএমসহ দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ, ভর্তির প্রক্রিয়া ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন বক্তারা। পাশাপাশি দুই দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় এবং যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন তাঁরা।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন মো. মাহবুবুল আলম এবং আইন বিভাগের অধ্যাপক ড. এবিএম মাহবুবুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান শেষে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ইউএসআইএমের মধ্যে একটি প্রাথমিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026