1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সড়ক দুর্ঘটনায় নিহত ২, অবরোধের পর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক খুলনা হয়ে মোংলায় প্রধানমন্ত্রী সৌদির কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা, ১ জনের মৃত্যু ‘প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর এযাবৎকালের সেরা পরামর্শ’ | Boishakhi Online মালদ্বীপে বাংলাদেশি ব্যাংকের শাখা চালুর উদ্যোগ প্রধানমন্ত্রী হিসেবে খুলনায় প্রথমবার তারেক রহমান আন্তর্জাতিক জিন ব্যাংকে যুক্ত হচ্ছে সুন্দরবনের সাতটি জলজ প্রজাতির ডিএনএ সিকোয়েন্স হিরণ পয়েন্ট ও নলিয়ান পরিদর্শন শেষে মোংলা নৌঘাঁটিতে প্রধানমন্ত্রী মোংলায় বানৌজাতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ব্যাটে-বলে অস্ট্রেলিয়াকে ভুগিয়ে ইয়ানসেনের প্রত্যয়, ‘বারবার ফিরে আসবই’

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আবাসিক ভবনে আগুন, ৯ শিশুসহ নিহত ১৯

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ জানুয়ারি, ২০২২
  • ২০৯ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের একটি আবাসিক ভবনে আগুন লেগে ৯ শিশুসহ অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৬৩ জন। শহরের মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, আহতদের মধ্যে ৩২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে, তাদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

অন্যদিকে, দমকল বিভাগের কমিশনার ড্যানিয়েল নিগরো জানান, ১৯তলা ভবনটির প্রত্যেক তলাতেই হতাহত পেয়েছেন তারা। এই অগ্নিকাণ্ডে নজিরবিহীন ধোঁয়া দেখার কথা জানান তিনি। নিগরো জানান, নিউইয়র্কে গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ আগুনের ঘটনা এটি।

কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল রোববার ব্রুনক্স অ্যাপার্টমেন্ট ব্লকের দ্বিতীয় বা তৃতীয় তলায় স্থানীয় সময় বেলা ১১টার দিকে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে প্রায় দুইশ’ দমকল কর্মী। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
দমকল বিভাগের কমিশনার ড্যানিয়েল নিগরো জানান, দুটি ফ্লোরে আগুন লেগেছে। কিন্তু যে অ্যাপার্টমেন্টে আগুন লাগে তার দরজা খোলা ছিল। ফলে সব ফ্লোরেই ধোঁয়া ছড়িয়েছে।

জানা গেছে, যে ভবনটিতে আগুন লেগেছে, ওই ভবন ও এর আশেপাশের একটি বড় অংশে আমেরিকায় নিরাপদ আশ্রয়ের খোঁজে আসা মুসলমান শরণার্থীদের বাস। সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে, শরণার্থীরা বৈধ হোক বা অবৈধ, স্থানীয় প্রশাসনের কাছ থেকে তারা সব ধরণের সহযোগিতা পাবে।

প্রসঙ্গত, সম্প্রতি ফিলাডেলফিয়ায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে আট শিশুসহ ১২ জনের মৃত্যু হয়। আর এর কয়েকদিনের মাথায় নিউইয়র্কে এই অগ্নিকাণ্ড হলো।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026