চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল আমিন
উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন
ঠিকানা বৈশাখী মিডিয়া লিমিটেড ৩২, মহাখালী বাণিজ্যিক এলাকা, লেভেল – ৭, ঢাকা-১২১২ টেলিফোনঃ ৫৮৮১৭০০১-৫ ফ্যাক্সঃ ৫৮৮১৭৫৪১ ই-মেইলঃ [email protected]
সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি শ্রমিকদের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার দেশে এসে পৌঁছেছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরপরই মরদেহগুলো তাদের গ্রামের বাড়ি নওগাঁ ও নাটোরে পাঠানোর জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, গত ৯ আগস্ট রিয়াদের ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ১৬ জন বাংলাদেশী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছিল। এর মধ্যে প্রথম দফায় নয়জনের মরদেহ গত ২৭ আগস্ট দেশে এনে পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়।
তবে বাকি সাতজনের মরদেহ আগুনে মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরবর্তীতে সৌদি ও বাংলাদেশ কর্তৃপক্ষের সমন্বয়ে ডিএনএ পরীক্ষার মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষার পর তাদের পরিচয় নিশ্চিত করা হয়।
ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত হওয়া নিহত এই সাত রেমিট্যান্স যোদ্ধা হলেন- নওগাঁ সদর উপজেলার মো. শাহিন; আত্রাই উপজেলার মো. হাসিবুল হাসান শুভ, মিনহাজ প্রামাণিক, মো. মাসিদুল সরদার সজিব ও মো. সাগর আলী; এবং নাটোরের নলডাঙ্গা উপজেলার মোহাম্মদ শামীম ও মো. সাব্বির হোসেন।