1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়ে ব্রুকের বিধ্বংসী ২০২ বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে : রিজভী স্থানীয় নির্বাচনে সরকার বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে দেশে ফেরানো হলো রাষ্ট্রদূতকে আইনের শাসনে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ খুলনায় নদী ভাঙনের সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর কাছে বেড়িবাঁধের দাবি মঈন খানের শারীরিক অবস্থা স্থিতিশীল : ডা. জাহিদ ২৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’—ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক আটক প্রধানমন্ত্রী যখন জাপান থাকবেন, রাষ্ট্রদূত থাকবেন ঢাকায়

শতাধিক ইউপি-পৌরসভায় ভোটগ্রহণ চলছে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১৬২ বার দেখা হয়েছে

দেশের শতাধিক ইউনিয়ন পরিষদ (ইউপি), পৌরসভা ও উপজেলায় সাধারণ এবং উপ-নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

জানা যায়, ৪৬টি ইউপিতে সাধারণ, ৭০টি ইউপিতে চেয়ারম্যান পদসহ অন্যান্য পদে উপনির্বাচন, তিনটি পৌরসভায় সাধারণ ও ছয়টিতে বিভিন্ন পদে উপনির্বাচন এবং একটি উপজেলায় সাধারণ ও দুটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

৪৬ ইউপিতে সাধারণ নির্বাচন
সিলেটের ফেঞ্চুগঞ্জের ফেঞ্চুগঞ্জ, মাইজগাঁও, ঘিলাছড়া, উত্তর কুশিয়ারা ও উত্তর ফেঞ্চুগঞ্জ; সিলেট সদরের খাদিমনগর, খাদিমপাড়া ও টুকেরবাজার; মেহেরপুরের সদরের আমদহ; গাইবান্ধার ফুলছড়ির ফজলুপুর; বরগুনার তালতলীর শারিকখালী; পটুয়াখালীর কলাপাড়ার ধানখালী, চম্পাপুর, বালিয়াতলী, মিঠাগঞ্জ ও ডালবুগঞ্জ; চুয়াডাঙ্গার জীবননগরের উথলী, কেডিকে, মনোহরপুর, বাঁকা, হাসাদহ ও রায়পুর; আলমডাঙ্গার নাগদাহ ও আইলহাঁস; টাঙ্গাইলের ঘাটাইলের সাগরদিঘী; গাজীপুর সদরের মির্জাপুর, ভাওয়ালগড় ও পিরুজালী; নরসিংদী সদরের মহিষাশুড়া ও নুরালাপুর; ফরিদপুর সদরের ঈশানগোপালপুর, চরমাধবদিয়া, নর্থচ্যানেল, আলিয়াবাদ, ডিক্রীরচর, মাচ্চর, অম্বিকাপুর, কৃষ্ণনগর, কানাইপুর, কৈজুরী ও গেরদা; কুমিল্লার বরুড়ার শিলমুড়ি (দক্ষিণ) ও শিলমুড়ি (উত্তর); দাউদকান্দির বারপাড়া; লক্ষ্মীপুরের রামগতির চর আলগী এবং চাঁদপুরের হাজীগঞ্জের দ্বাদশ গ্রাম।

উপজেলা
কুমিল্লার লালমাই উপজেলায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আর চট্টগ্রামের বোয়ালখালী ও বরগুনার আমতলী উপজেলায় চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে এদিন ভোটের তারিখ নির্ধারিত থাকলেও পিরোজপুরের নাজিরপুর, মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি ও নরসিংদীর রায়পুরায় চেয়ারম্যান পদের উপনির্বাচনে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাই এই তিন উপজেলায় ভোট করার প্রয়োজন হচ্ছে না।

পৌরসভা
চট্টগ্রামের নাজিরহাট, টাঙ্গাইলের এলেঙ্গা ও ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া নয়টি পৌরসভায় মেয়র ও অন্যান্য পদে ভোট হওয়ার কথা থাকলেও চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভায় মেয়র পদে এবং ফেনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ও মাদারীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাই বাকি ছয়টিতে ফরিদপুরের মধুখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, রংপুরের বদরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ঠাকুরগাঁও পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর এবং চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026