1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মঈন খানের শারীরিক অবস্থা স্থিতিশীল : ডা. জাহিদ ২৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’—ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক আটক প্রধানমন্ত্রী যখন জাপান থাকবেন, রাষ্ট্রদূত থাকবেন ঢাকায় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে কুশল বিনিময় করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ নিজেদের ব্যর্থতা স্বীকার করলেন হৃদয় অবৈধ ফোন বন্ধে দুই ধাপে চালু হচ্ছে এনইআইআর, ব্যবস্থা নিচ্ছে বিটিআরসি বাংলাদেশকে নিয়ে সমালোচনা করতে চান না আফগানিস্তান কোচ বাংলাদেশের বিপক্ষে সিরিজ-সেরা হওয়ার পর নিষিদ্ধ অস্ট্রেলিয়া পেসার

শরিকদের অর্ধশত আসন ছাড় দেবে বিএনপি জোটে জামায়াত থাকলে হিসাব হবে ভিন্ন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৯ বার দেখা হয়েছে

আগামী জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে দলীয় ও জোটগত কৌশল নিয়ে এগোচ্ছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীরা যার যার নির্বাচনি এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। এককভাবে নির্বাচন করলে দল কীভাবে প্রার্থী বাছাই করবে এবং জোটগতভাবে নির্বাচন করলে কীভাবে আসন ভাগ হবে সেসব বিষয়ে শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে।

জানা গেছে, ৩০০ আসন ঘিরে দলটির কার্যক্রম পরিচালনা হলেও আন্দোলনের শরিকদের অন্তত অর্ধশত আসন ছাড় দেবে দলটি। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীও বর্তমানে ৩০০ আসনে ভোটের ঘোষণা দিয়ে সারা দেশ চষে বেড়াচ্ছে দলটির নেতা-কর্মীরা। তবে বিএনপির সঙ্গে জোট করে ভোট করা জামায়াত যদি জোটগতভাবে নির্বাচন করে তবে ভোটের হিসাব হবে ভিন্ন। সে ক্ষেত্রে বিএনপি শরিকদের জন্য বেশি সংখ্যক আসন ছাড়বে।

জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলনকারী সব দলকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। দলগুলোর সঙ্গে আমাদের নিয়মিত বৈঠক হচ্ছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি বিজয়ী হলে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠিত হবে। তিনি বলেন, আন্দোলনের শরিকদের আসন ছাড়ের বিষয়ে দল মূল্যায়ন করবে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026