1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ, ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি পুতিনের এবার আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সচিবালয়ে ডিজিটাল হাজিরা, তদারকিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত ফাইনাল আজ প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন

সংক্রমণ বেড়ে যাওয়ায় বিধিনিষেধ ফিরিয়ে আনল পশ্চিমবঙ্গ সরকার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ জানুয়ারি, ২০২২
  • ২৪০ বার দেখা হয়েছে

সংবাদদাতাকলকাতা

ছয় মাসের বেশি সময় পর করোনার বিধিনিষেধ ফিরছে কলকাতায়। সোমবার থেকে পদে পদে বিধিনিষেধ মানতে হবে রাস্তায় বেরোলে। করোনার নতুন ধরন অমিক্রন নিয়ে উদ্বেগের মধ্যে সংক্রমণ বেড়ে যাওয়ায় বিধিনিষেধ ফিরিয়ে আনল পশ্চিমবঙ্গ সরকার।

নতুন বিধিনিষেধের আওতায় আগের মতোই সোমবার থেকে কলকাতায় ‘কারফিউ’ শুরু হয়ে যাবে। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কোনো নির্দিষ্ট কারণ ও অনুমতি ছাড়া রাস্তায় বেরোনো যাবে না, ট্রেন বন্ধ হয়ে যাবে সন্ধ্যা সাতটার পর।

আগামীকাল সোমবার থেকে রাজ্যের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। সরকারি-বেসরকারি সব অফিসে অর্ধেক কর্মী উপস্থিত থাকতে পারবেন। সব ধরনের প্রশাসনিক বৈঠক ভার্চ্যুয়ালি করতে হবে।

আজ রোববার রাজ্য সরকার এসব নির্দেশনা দিয়েছে। নির্দেশনা অনুযায়ী, কলকাতার মেট্রোরেল যত যাত্রী নিতে পারে, তার অর্ধেক নিতে পারবে। কোনো সামাজিক অনুষ্ঠানে ৫০ জনের বেশি মানুষকে আমন্ত্রণ জানানো যাবে না। সুইমিংপুল, সেলুন, বিউটি পারলার, ব্যায়ামাগার, পার্ক, চিড়িয়াখানা ইত্যাদি বন্ধ থাকবে।

করোনার সংক্রমণ কমায় কলকাতাসহ পশ্চিমবঙ্গে বিধিনিষেধ শিথিল করা হয়েছিল। গত কয়েক মাসে নানা ধরনের উৎসব চলায় মানুষের আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। আবার নতুন করে বিধিনিষেধ শুরু হওয়ায় মানুষকে আবার খারাপ অবস্থার মধ্যে পড়তে হবে। সরকারের তরফ থেকে বলা হয়েছে, এ ধরনের বিধিনিষেধ কম রাখার চেষ্টা করা হবে।

শনিবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সর্বশেষ স্বাস্থ্য প্রতিবেদনে ৪ হাজার ৫১২ জনের করোনা সংক্রমণ শনাক্তের তথ্য জানানো হয়। এ রাজ্যে ২০ জনের অমিক্রন শনাক্ত হওয়ার তথ্যও জানানো হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026