1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ, ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি পুতিনের এবার আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সচিবালয়ে ডিজিটাল হাজিরা, তদারকিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত ফাইনাল আজ প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন

সিএনএনের বিশ্লেষণ গাজা নিয়ে ইসরায়েলের পরিকল্পনা কী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১৪১ বার দেখা হয়েছে

ইসরায়েলের দক্ষিণের একটি এলাকায় ৭ অক্টোবর হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র সংগঠন হামাস। হামলার জেরে এলাকাটিতে সেনা মোতায়েন করে ইসরায়েল। এই ইসরায়েলি সেনাদের মধ্যে আছেন তাল ও জাক নামের দুজন। এলাকাটিতে কত দিন থাকতে হবে, সে বিষয়ে তাঁদের কোনো ধারণা নেই।

ইসরায়েলের এই দুই তরুণ সেনা সিএনএনকে বলেন, তাঁদের কয়েক সপ্তাহ থাকতে হতে পারে। আবার থাকতে হতে পারে মাসের পর মাস।

ফিলিস্তিনের গাজা সীমান্তের কাছের একটি ইসরায়েলি সামরিক ক্যাম্পে বসে জাক বলেন, তাঁর এই কথা সব সেনার জন্যই প্রযোজ্য। কারণ, কেউ জানেন না যে ঠিক কত দিন তাঁদের থাকতে হবে।

আরও পড়ুন

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন ওবামা

দুই সেনাই ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) একটি আর্টিলারি ইউনিটে কাজ করেন। ৭ অক্টোবর হামাসের হামলার পর এই ইউনিটকে ইসরায়েলের দক্ষিণের এলাকায় মোতায়েন করা হয়।

ইসরায়েলে হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি নিহত হন। হামাসের যোদ্ধারা প্রায় ২০০ জনকে ইসরায়েল থেকে ধরে গাজায় নিয়ে জিম্মি করেছেন।

৭ অক্টোবর থেকেই নির্বিচারে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলি হামলায় পাঁচ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ইতিমধ্যে অবরুদ্ধ গাজা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে।

হামাসের হামলার জেরে তিন লাখ রিজার্ভ সেনা তলব করেছে ইসরায়েল। পাশাপাশি তারা গাজা সীমান্তে বিপুল সেনাসমাবেশ ঘটিয়েছে। জড়ো করেছে ব্যাপক সামরিক সরঞ্জাম। এর অংশ হিসেবেই ইসরায়েলি আর্টিলারি ইউনিটটি গাজা সীমান্তে দায়িত্ব পালন করছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026