1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়ে ব্রুকের বিধ্বংসী ২০২ বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে : রিজভী স্থানীয় নির্বাচনে সরকার বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে দেশে ফেরানো হলো রাষ্ট্রদূতকে আইনের শাসনে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ খুলনায় নদী ভাঙনের সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর কাছে বেড়িবাঁধের দাবি মঈন খানের শারীরিক অবস্থা স্থিতিশীল : ডা. জাহিদ ২৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’—ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক আটক প্রধানমন্ত্রী যখন জাপান থাকবেন, রাষ্ট্রদূত থাকবেন ঢাকায়

৩২৫ কোটি ৭৬ লাখ টাকার ঋণখেলাপি জসিম উদ্দিন চৌধুরী গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৫৪ বার দেখা হয়েছে
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম

৩২৫ কোটি ৭৬ লাখ টাকার ঋণখেলাপির মামলায় এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম জসিম উদ্দিন চৌধুরী (৬১)। গতকাল বৃহস্পতিবার রাতে ফেনী সদর থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব।
র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবসার প্রথম আলোকে বলেন, গত মাসে জাতীয় সংসদে দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ করা হয়। তাঁদের একজন হলেন জসিম উদ্দিন চৌধুরী। গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে ফেনী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জসিম উদ্দিন চৌধুরী কারাগারে থাকা বিএনপি নেতা আসলাম চৌধুরীর ছোট ভাই। রাইজিং স্টার স্টিল নামের একটি প্রতিষ্ঠানের জন্য চট্টগ্রামের আগ্রাবাদের এবি ব্যাংকের একটি শাখা থেকে ঋণ নেওয়া হয়। সেই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আসলাম চৌধুরী। পরিচালক জসিম উদ্দিন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে দুদকের করা মামলায় চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে বিচার চলছে।
নুরুল আবসার আরও বলেন, গ্রেপ্তার জসিম উদ্দিন চৌধুরীকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।  বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026