নিজস্ব প্রতিবেদক রাজধানীর বাজারগুলোয় সব ধরনের সবজি বিক্রি হচ্ছে বাড়তি দামে। প্রায় দুই মাস আগে বাজারে আসতে শুরু করে শীতের সবজি। শুরুতে বেশি দামে বিক্রি হয়েছে কিন্তু এখন ভরা মৌসুমে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও দাম খুব একটা কমেনি। শীতকালীন এসব সবজির দাম না কমায় অন্য সবজিও বিক্রি হচ্ছে বেশি দামে। তবে বিক্রেতারা বলছেন, এ মাসের শেষে সরবরাহ বাড়লে সব সবজির দাম কমে আসবে। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, অধিকাংশ সবজি গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে। এর মধ্যে ফুলকপি আকারভেদে ২০-৪০ টাকা, বাঁধাকপি ২৫-৪০, যা গত সপ্তাহে ছিল ২৫-৫০, টমেটো ১০০-১২০, গাজর ১০০, যা গত সপ্তাহে ছিল ১০০-১২০ টাকা। এদিকে শিমের দাম কিছুটা কমেছে। গত সপ্তাহে ১২০-১৩০ টাকা কেজি হলেও এ সপ্তাহে ৮০-১০০ টাকায় বিক্রি হয়। এছাড়া ঢেঁড়স ৫০-৬০ টাকা, পটোল ৩৫-৪০, বরবটি ৪০-৫০, মুলা ৩৫-৪০, করলা ৬০-৭০, চিচিঙ্গা ৫০-৫৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচকলা প্রতি হালি ৩০-৪০ টাকা, মুলাশাক ৮-১৫ টাকা আঁটি, লালশাক ১০-১৫ ও পালংশাক ১৫-২০ টাকায় বিক্রি হয়। বেসরকারি চাকরিজীবী হাবিব রহমান বলেন, বাজারে এখন পর্যপ্ত শীতের সবজি রয়েছে। কিন্তু দাম আগের মতোই আছে। এসব সবজির দাম না কমানোয় অন্য সবজিতেও এর প্রভাব পড়েছে। ফলে বাধ্যহ হয়েই অতিরিক্ত দাম দিয়ে কিনতে হচ্ছে। তবে গত বছর এমন সময়ে এসে সব ধরনের সবজির দাম স্বাভাবিক ছিল। কারওয়ান বাজারের সবজি ব্যবসায়ী মো. শওকত খান বলেন, গত কয়েক সপ্তাহের তুলনায় সব ধরনের সবজির দাম স্বাভাবিক রয়েছে। এখন সরবরাহ কম, আগামী সপ্তাহ থেকে সরবরাহ বাড়লে দাম আরো কমে আসবে। আশা করি, এ মাসের শেষে শীতকলীন সবজিসহ অন্যন্যা সবজির দাম একেবারে কমে আসবে। এদিকে বাজারে সবজির দাম না কমলেও কিছুটা কমেছে মুরগির দাম এবং অপরিবর্তিত রয়েছে ডিমের দাম। রাজধানীর বাজারগুলোয় ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০-১৬৫ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১৬৫-১৭০, সোনালি মুরগির কেজি ২৯০-৩২০, যা গত সপ্তাহে ছিল ৩০০-৩২০ টাকা। এছাড়া লেয়ার বিক্রি হচ্ছে ২৪০-২৫০ টাকায়।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের রাউজান উপজেলার ইউপি নির্বাচনে ১৪ ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীসহ সাধারণ সদস্য (মেম্বার) ও সংরক্ষিত নারী সদস্য (মহিলা) পদের সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাই উপজেলায়
গাজীপুর প্রতিনিধি গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদীর উপর টঙ্গী ব্রিজ বন্ধ করে দেয়ায় দু’দিন ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলছে ভয়াবহ যানজট। এতে দুর্ভোগে পড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে চলাচলকারী উত্তরবঙ্গের কয়েকটি জেলার যাত্রীরা।
‘অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১’ পুরস্কারে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। দেশের তথ্যপ্রযুক্তি খাতে বৈপ্লবিক পরিবর্তন ও অবদানের জন্য তাকে এ পুরস্কার প্রদান করা হয়। সজীব ওয়াজেদ জয়ের পক্ষে
গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৯১২ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ২২১ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত
নিজস্ব প্রতিবেদক ফেসবুকে বন্ধুত্বের পর কিশোরীকে টিকটক তারকা বানানোর প্রলোভন দিয়ে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের তেজগাঁও বিভাগ। ভুক্তভোগী
নিজস্ব প্রতিবেদক এসএসসি ও দাখিল পরীক্ষা চলাকালে পরীক্ষা কেন্দ্রের আশপাশের এলাকায় জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ শুক্রবার ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ
নিজস্ব প্রতিবেদক বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভারতের তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ এবং শ্রীলঙ্কায় ব্যাপক বৃষ্টি হচ্ছে। নিম্নচাপটি গত বৃহস্পতিবার স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। সঙ্গে প্রচুর মেঘ ভারতের দক্ষিণ উপকূল ছাপিয়ে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক পাঁচটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মকর্তা (ক্যাশ) পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে আরও ১৫ জনের জড়িত থাকার তথ্য পেয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। রিমান্ডে থাকা তিন ব্যাংক
নারায়ণগঞ্জ প্রতিনিধি নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি ফ্ল্যাট বাসায় গ্যাসের লাইনে বিস্ফোরণে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ছয়টায় উপজেলার সেহাচর লাল খাঁ