1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে হবে : বাণিজ্যমন্ত্রী বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি তুরস্কে ভবন ধসে শিশুসহ নিহত ৫ চট্টগ্রামে সাইকেল ট্র্যাকটি কোন কোন এলাকাকে যুক্ত করেছে? সিরিজের প্রথম ম‍্যাচে ব্যাটে-বলে বিবর্ণ বাংলাদেশ শান্তিতে নোবেল পেলেন ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার মানবাধিকার আইনজীবী নাভি পিল্লাই যেভাবে অত্যন্ত আনন্দঘন ও অর্থপূর্ণ উপায়ে উদযাপন করতে পারেন বিশ্ব ডিম দিবস মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প গজারিয়ায় ফুটবল টুর্নামেন্ট বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ ঢাবিতে দুই দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং সম্মেলন আজ

সিরিজের প্রথম ম‍্যাচে ব্যাটে-বলে বিবর্ণ বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

অস্ট্রেলিয়ার মাঠে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচ খেলতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি নিগার সুলতানার দলের।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং করছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। ছবি: বিসিবি ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

অস্ট্রেলিয়া ১৬৩, বাংলাদেশ ৭৩- আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে রেটিং পয়েন্টেই যেন পরিষ্কার দুই দলের শক্তির ব্যবধান। প্রথম ওয়ানডেতে সেটি আরও স্পষ্ট করে দিল অস্ট্রেলিয়া। ব্যাটে-বলে বাংলাদেশকে গুড়িয়েই এগিয়ে গেল স্বাগতিকরা।

ব্রিজবেনে শুক্রবার বাংলাদেশকে ৭ উইকেটে হারায় অস্ট্রেলিয়া। বাংলাদেশের করা ১৬৬ রানের জবাবে ১৪৬ বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। বল হাতে অ্যানাবেল সাদারল্যান্ড আর ব্যাটিংয়ে দলের জয় সহজ করেন ফিবি লিচফিল্ড।

বাংলাদেশের জন্য উপলক্ষটা ছিল বেশ বড়। যে কোনো সংস্করণে প্রথমবার অস্ট্রেলিয়ার মাঠে দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচ খেলতে নেমেছিল তারা। কিন্তু ব্যাটিং-বোলিংয়ে সেই উপলক্ষ রাঙানোর মতো কিছুই করতে পারেনি নিগার সুলতানার দল।

ম্যাচে বাংলাদেশের পিছিয়ে পড়ার শুরু একদম প্রথম বল থেকেই। টস হেরে ব্যাট করতে নেমে মেগান শুটের প্রথম বলে ফেরেন ফারজানা হক। বাড়তি বাউন্স করা ডেলিভারি অভিজ্ঞ ব্যাটারের ব্যাটের কাঁধের অংশ ছুঁয়ে যায় স্লিপে থাকা লিচফিল্ডের হাতে।

নিজের পরের ওভারে আরেক ওপেনার শারমিন সুলতানাকে আউট করেন শুট। ১১ রানে দুই ওপেনারকে হারানোর পর প্রতিরোধের চেষ্টা করেন শারমিন আক্তার ও নিগার সুলতানা। যেখানে ইতিবাচক ভূমিকায় ছিলেন ছন্দে থাকা শারমিন আক্তার।

তবে বেশিক্ষণ টিকতে পারেননি অভিজ্ঞ এই ব্যাটার। ৫ চারে ২৪ রান করে সাদারল্যান্ডের বলে অ্যালানা কিংয়ের দারুণ ক্যাচে ড্রেসিং রুমের পথ ধরেন শারমিন আক্তার। দলের পঞ্চাশ হওয়ার আগে ফিরে যান সোবহানা মোস্তারিও (১৭ বলে ২)।

চার নম্বরে নামা নিগার একপ্রান্তে আঁকড়ে ধরে রাখেন। মন্থর ব্যাটিংয়ে উইকেট বাঁচিয়ে রেখে এগোনোর পরিকল্পনা সাজান তিনি। তবে এতে সফল হননি বাংলাদেশ অধিনায়ক।

২৮তম ওভারে দলের ৮৩ রানে প্রতিপক্ষ অধিনায়ক তাহ্লিয়া ম্যাকগ্রার বলে কট বিহাইন্ড হন নিগার। ২৯ রান করতে তিনি খেলেন ৮৬ বল।

দলের একশ পূর্ণ হওয়ার পর আউট হন ৫০ বলে ২১ রান করা স্বর্ণা আক্তার। পরে রাবেয়া খান বেশিক্ষণ থাকতে পারেননি ক্রিজে।

১২২ রানে ৭ উইকেট হারানোর পর দায়িত্ব নেন রিতু মনি। অভিজ্ঞ পেস বোলিং অলরাউন্ডার ইতিবাচক ব্যাটিংয়ে খেলেন ৫ চারে ৬৩ বলে ৪৫ রানের ইনিংস। যার সৌজন্যে দেড়শ পেরিয়ে বলার মতো সংগ্রহ পায় বাংলাদেশ।

শেষ দিকে ১৯ রানে অপরাজিত থাকেন সহ-অধিনায়ক নাহিদা আক্তার।

অস্ট্রেলিয়ার পক্ষে ৯.৪ ওভারে ২ মেডেনসহ ৩০ রানে ৪ উইকেট নেন সাদারল্যান্ড। চমৎকার বোলিংয়ে ১০ ওভারে ৪ মেডেনসহ মাত্র ১৯ রানে ২ উইকেট নেন শুট।

রান তাড়ায় বাংলাদেশকে সম্ভাবনাই জাগাতে দেননি লিচফিল্ড। ষষ্ঠ ওভারে অভিষিক্ত পেসার হাবিবা ইসলাম অবশ্য আনন্দের উপলক্ষ এনে দেন বাংলাদেশকে। দারুণ বাউন্সারে ফাইন লেগে ক্যাচ দেন জর্জিয়া ভোল।

এরপর সফরকারীদের ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেন লিচফিল্ড। দুর্দান্ত ব্যাটিংয়ে ৮ চার ও ১ ছক্কায় মাত্র ৩৫ বলে ফিফটি পূর্ণ করেন বাঁহাতি ওপেনার। সেঞ্চুরির পথেই ছিলেন ২৩ বছর বয়সী ব্যাটার।

তবে ১৭তম ওভারে রাবেয়ার বলে ক্রিজ ছেড়ে মারতে গিয়ে শর্ট কভারে ক্যাচ দিয়ে বসেন স্টাইলিশ এই ওপেনার। ১০ চার ও ১ ছক্কায় ৫৯ বলে ৭৭ রানের ইনিংস খেলেন লিচফিল্ড। তার বিদায়ে ভাঙে এলিসা পেরির সঙ্গে ৮৯ রানের দ্বিতীয় উইকেট জুটি।

পরে বেথ মুনিকে ফিরিয়ে দ্বিতীয় সাফল্য পান হাবিবা। তবে পেরি (২৬) ও সাদারল্যান্ড (২৫) মিলে ৩৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ শেষ করেই মাঠ ছাড়েন।

একই মাঠে রোববার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে লড়বে দুই দল।

বাংলাদেশ: ৪৯.৪ ওভারে ১৬৬ (ফারজানা ০, শারমিন সুলতানা ৪, শারমিন আক্তার ২৪, নিগার ২৯, সোবহানা ২, স্বর্ণা ২১, রিতু ৪৫, রাবেয়া ১১, নাহিদা ১৯*, হাবিবা ১, মারুফা ০; শুট ১০-৪-১৯-২, গার্থ ৮-১-৩৩-০, সাদারল্যান্ড ৯.৪-২-৩০-৪, কিং ৮-০-২৫-০, গার্ডনার ৭-০-৩০-১, ম্যাকগ্রা ৩-০-৯-১, ওয়ারহ্যাম ৪-১-১৭-১)

অস্ট্রেলিয়া: ২৫.৪ ওভারে ১৬৮/৩ (ভোল ১৯, লিচফিল্ড ৭৭, পেরি ২৬*, মুনি ১৩, সাদারল্যান্ড ২৫*; মারুফা ৪-০-৩৫-০, হাবিবা ৬-০-৩৬-২, নাহিদা ৪.৪-০-২৯-০, রাবেয়া ৭-০-৩২-১, রিতু ৪-০-৩৬-০)

সিরিজ: তিন ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ১-০তে এগিয়ে

প্লেয়ার অব দা ম্যাচ: অ্যানাবেল সাদারল্যান্ড

মোহাম্মদ ফরহাদ: শান্ত স্বরের অমিত শক্তি

তৌফিক ইমরোজ খালিদী: ভালোবাসা ও কৃতজ্ঞতার অর্ঘ্য

চিরবিদায়ের আগে প্যারিসে তৌফিক ভাইয়ের ৫ দিন

আমার বন্ধু তৌফিক ইমরোজ খালিদী ছিলেন কৌতূহলী, উদারমনা ও দূরদর্শী

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026