1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যেভাবে অত্যন্ত আনন্দঘন ও অর্থপূর্ণ উপায়ে উদযাপন করতে পারেন বিশ্ব ডিম দিবস মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প গজারিয়ায় ফুটবল টুর্নামেন্ট বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ ঢাবিতে দুই দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং সম্মেলন আজ পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্রীলঙ্কা বাংলাদেশের চমৎকার সেশনে তানজিদকে হারানোর আক্ষেপ এবার অস্ট্রেলিয়ার দুই উৎসবে ‘প্রিন্সেস’ ভাবনা! মাইক্রোসফটসহ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর হোয়াইট হাউসের নিষেধাজ্ঞা আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ এক বছরের মধ্যে ‘সার্বভৌম এআই’ চালু করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গজারিয়ায় ফুটবল টুর্নামেন্ট বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়ায় চলমান ফুটবল টুর্নামেন্ট বন্ধের প্রতিবাদে এবং তা পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে স্থানীয় ফুটবলপ্রেমী ও ক্রীড়ামোদী যুবসমাজ।

শুক্রবার সকাল ১১টায় গুয়াগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচি পরিচালনা করা হয়।

এতে এলাকার সর্বস্তরের জনগণ ও খেলোয়াড়েরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা অবিলম্বে বন্ধ হয়ে যাওয়া টুর্নামেন্টটি চালুর লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ‘গুয়াগাছিয়া ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-১)’-এর উদ্বোধন করা হয়। গুয়াগাছিয়া ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে মোট ১৬টি দল অংশ নেয়। টুর্নামেন্টকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং সফলভাবে প্রথম রাউন্ডের খেলা সম্পন্ন হয়। তবে কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে—এমন আশঙ্কার কথা জানিয়ে হঠাৎ করেই প্রশাসনের পক্ষ থেকে টুর্নামেন্টের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। প্রশাসনের এমন আকস্মিক সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধনে অংশ নিয়ে নিলয় নামের স্থানীয় এক ফুটবলার বলেন, আমি নিজে একটি দলের হয়ে খেলছি। খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। কোনো ভিত্তিহীন বিশৃঙ্খলার অজুহাত দেখিয়ে খেলা বন্ধ করে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

স্থানীয় বাসিন্দা তাইজুল ইসলাম বলেন, বিভিন্ন দলে আমাদের মোট ২৭৪ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। প্রশাসনের এমন সিদ্ধান্তে ক্রীড়াপ্রেমী মানুষের মন ভেঙে গেছে। আমরা আমাদের স্থানীয় সংসদ সদস্যসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি—দয়া করে টুর্নামেন্টের কার্যক্রম পুনরায় চালু করার দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে গজারিয়া থানার ওসি নকীব আকরাম হোসেন বলেন, আমরা খেলা বন্ধ করিনি; খেলা বন্ধ করেছেন গুয়াগাছিয়ার স্থানীয় লোকজন। তবে আমি যতটুকু জেনেছি, কয়েকজন ছাড়া এলাকার অধিকাংশ মানুষই টুর্নামেন্টটি চালু রাখার পক্ষে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026