1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যেভাবে অত্যন্ত আনন্দঘন ও অর্থপূর্ণ উপায়ে উদযাপন করতে পারেন বিশ্ব ডিম দিবস মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প গজারিয়ায় ফুটবল টুর্নামেন্ট বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ ঢাবিতে দুই দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং সম্মেলন আজ পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্রীলঙ্কা বাংলাদেশের চমৎকার সেশনে তানজিদকে হারানোর আক্ষেপ এবার অস্ট্রেলিয়ার দুই উৎসবে ‘প্রিন্সেস’ ভাবনা! মাইক্রোসফটসহ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর হোয়াইট হাউসের নিষেধাজ্ঞা আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ এক বছরের মধ্যে ‘সার্বভৌম এআই’ চালু করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ঢাবিতে দুই দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং সম্মেলন আজ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের যৌথ উদ্যোগে আজ শুক্রবার থেকে দুই দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেম সম্মেলন শুরু হচ্ছে।

দু’দিনব্যাপী এই সম্মেলনে গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও ইন্ডাস্ট্রি প্রফেশনালস কম্পিউটিংয়ের সাম্প্রতিক অগ্রগতি এবং এর বাস্তব প্রয়োগ নিয়ে মতবিনিময় করবেন।

গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় বিভাগের অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, আগামীকাল (শুক্রবার) সকাল ৯টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করা হবে।

উদ্বোধনী অধিবেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী প্রধান অতিথি এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিভাগের চেয়ারম্যান এবং সম্মেলনের জেনারেল চেয়ার অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, এবারের সম্মেলনে মোট ৬১৬টি গবেষণাপত্র জমা পড়েছে, যার মধ্যে ২১২টি গবেষণাপত্র গৃহীত হয়েছে। গবেষণাপত্র গ্রহণের হার প্রায় ৩৪ দশমিক ৪ শতাংশ।

সংবাদ সম্মেলনে বলা হয়, সম্মেলনের আটটি গবেষণা ট্র্যাকে ইন্টেলিজেন্ট সিস্টেম, ন্যাচারাল ল্যাংগুয়েজ প্রসেসিং, ভিজ্যুয়াল কম্পিউটিং, ডাটা অ্যানালাইসিস, সাইবার-ফিজিক্যাল ও এজ সিস্টেম, ডিস্ট্রিবিউটেড সিস্টেম ও নিরাপত্তা এবং কোয়ান্টাম কম্পিউটিং প্রযুক্তি অন্তর্ভুক্ত রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগে এ সম্মেলনের টেকনিক্যাল সেশন এবং বাংলা একাডেমিতে কী-নোট ও প্ল্যানারি সেশন অনুষ্ঠিত হবে।

আগামীকাল ১০ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে সম্মেলনের সমাপনী অনুষ্ঠিত হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026