1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গজারিয়ায় ফুটবল টুর্নামেন্ট বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ ঢাবিতে দুই দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং সম্মেলন আজ পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্রীলঙ্কা বাংলাদেশের চমৎকার সেশনে তানজিদকে হারানোর আক্ষেপ এবার অস্ট্রেলিয়ার দুই উৎসবে ‘প্রিন্সেস’ ভাবনা! মাইক্রোসফটসহ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর হোয়াইট হাউসের নিষেধাজ্ঞা আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ এক বছরের মধ্যে ‘সার্বভৌম এআই’ চালু করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত একবারে ৩ হাজার ডলার কেনা যাবে মানি চেঞ্জার থেকে

বাংলাদেশের চমৎকার সেশনে তানজিদকে হারানোর আক্ষেপ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

বাংলাদেশ-আফগানিস্তান: একমাত্র টেস্ট, প্রথম দিন

টস জিতে ব‍্যাট করতে নেমে আবু ধাবি টেস্টের প্রথম সেশন নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। আক্ষেপ কেবল লাঞ্চের একটু আগে তানজিদ হাসানকে হারানো।

প্রথম সেশনে বাংলাদেশের রান ২৬ ওভারে ১ উইকেটে ১৩৪।

৭৪ বলে পাঁচ চারে ৪১ রানে ব‍্যাট করছেন সাদমান ইসলাম। পাঁচ রানে কাভারে হাশমাতউল্লাহ শাহিদির হাতে জীবন পান বাঁহাতি এই ওপেনার।

৭ বলে এক চারে পাঁচ রানে খেলছেন অভিজ্ঞ মুমিনুল হক।

৭১ বলে ৮৩ রানের ঝকঝকে ইনিংস খেলে ফিরেছেন তানজিদ। প্রথম সেশনে পাঁচ বোলার ব‍্যবহার করেছেন আফগানিস্তান অধিনায়ক। একমাত্র সাফল‍্য এসেছে ইসমাত আলমের বলে।

ইসমাত আলমের হাত ধরে ম‍্যাচে প্রথম সাফল‍্য পেল আফগানিস্তান। কট বিহাইন্ড হয়ে বিদায় নিলেন সাবলীল ব‍্যাটিং করা তানজিদ হাসান।

মিডয়াম পেসারের অফ স্টাম্পের বাইরের বলে ব‍্যাট চালিয়ে দেন তানজিদ। ঠিকঠাক লাইনে যেতে পারেননি বাঁহাতি ওপেনার। ব‍্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে কিপারের গ্লাভসে। ভাঙে ১৩৮ বল স্থায়ী ১২৪ রানের জুটি।

৭১ বলে ছয় চার ও আট চারে ৮৩ রান করেন তানজিদ।

তার জন‍্যই কৌশলে পরিবর্তন আনে আফগানিস্তান। পেসারের বলেও এগিয়ে এসে স্টাম্পের ঠিক পেছনে দাঁড়ান কিপার ইকরাম আলিখিল। কাজেও লেগে যায় কৌশল, ব‍্যাটের কানা ছুঁয়ে আসা বল সহজেই গ্লাভসে নেন তিনি।

২৩ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ১২৪। ক্রিজে সাদমান ইসলামের সঙ্গী মুমিনুল হক।

বাংলাদেশকে ভালো শুরু এনে দিয়েছেন তানজিদ হাসান ও সাদমান ইসলাম। তাদের জুটিতে একশ এসেছে ১০৯ বলে।

টেস্টে শুরুর জুটিতে এটা বাংলাদেশের ত্রয়োদশ শতক, দেশের বাইরে পঞ্চম। সাদমান ও তানজিদের জুটিতে প্রথম।

দ্বিতীয় ঘণ্টায় রানের গতি বাড়িয়েছেন বাংলাদেশের দুই ওপেনার। তাদের জুটিতে পঞ্চাশ এসেছিল ৬১ বলে, পরের পঞ্চাশ এলো ৪৮ বলে।

১৮ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ১০০।

৫২ বলে দুই ছয় ও আট চারে ৬৪ রানে খেলছেন তানজিদ। একবার জীবন পাওয়া সাদমান ৫৭ চার চারে ব‍্যাট করছেন ৩১ রানে।

শুরু থেকে আগ্রাসী ব‍্যাটিং করা তানজিদ হাসান পঞ্চাশ ছুঁয়েছেন ৪১ বলে। টেস্টে এটি তার দ্বিতীয় পঞ্চাশ ছোঁয়া ইনিংস। সেঞ্চুরি আছে একটি।

হাশমাতউল্লাহ শাহিদির বলে সিঙ্গেল নিয়ে পঞ্চাশ স্পর্শ করেন তানজিদ। পরে একটি বাউন্ডারি পান সাদমান ইসলাম।

১৪ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৭৪।

৪১ বলে সাত চার ও এক ছয়ে ৫০ রানে ব‍্যাট করছেন তানজিদ। ৪৪ বলে দুই চারে ১৯ রানে খেলছেন সাদমান।

টস জিতে ব‍্যাট করতে নেমে আবু ধাবি টেস্টে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। প্রথম ঘণ্টায় কোনো উইকেট না হারিয়ে দ্রুত রান করেছে নাজমুল হোসেন শান্তর দল।

১২ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৬৯। ৪০ বলে সাত চার ও এক ছয়ে ৪৯ রানে ব‍্যাট করছেন তানজিদ হাসান।

৩৩ বলে এক চারে ১৫ রানে খেলছেন সাদমান ইসলাম। ব‍্যক্তিগত পাঁচ রানে তিনি একটি সুযোগ দিয়েছিলেন। কাভারে ক‍্যাচ নিতে পারেননি হাশমাতউল্লাহ শাহিদি।

দ্বাদশ ওভারে প্রথম পরিবর্তিত বোলার হিসেবে আক্রমণে আসেন শাহিদি। অনিয়মিত স্পিনারের ওভার থেকে আসে সাত রান।

সাদমান ইসলামের সঙ্গে তানজিদ হাসানের উদ্বোধনী জুটিতে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ। শুরুর জুটিতে পঞ্চাশ এসেছে ৬১ বলে।

১০ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৫০।

৩১ বলে পাঁচ চারে ৩২ রানে ব‍্যাট করছেন তানজিদ। রানের চাকা মূলত তিনিই সচল রেখেছেন। আরেক প্রান্তে এক চারে ৩০ বলে ১৩ রানে খেলছেন সাদমান। এখনও পর্যন্ত তেমন একটা সাবলীল নন তিনি।

ঠিক থিতু হতে পারছেন না সাদমান ইসলাম। টাইমিং হচ্ছে না, মাঝ ব‍্যাটে নিতে পারছেন না বাঁহাতি এই ওপেনার। তাকে দ্রুত ফেরানোর একটা সুযোগ হাতছাড়া করেছেন হাশমাতউল্লাহ শাহিদি।

ইয়ামিন আহমাদজাইয়ের অফ স্টাম্পের বাইরের ফুল লেংথ ডেলিভারিতে ঠিকঠাক কাভার ড্রাইভ করতে পারেননি সাদমান। ক‍্যাচ যায় অভিজ্ঞ শাহিদির হাতে। কিন্তু আপাত সহজ ক‍্যাচ নিতে পারেননি তিনি। বেঁচে যান সাদমান।

৭ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৩২।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026