বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মাঝলাতে হাতবোমা বিস্ফোরণের তথ্য দিয়েছে পুলিশ।
শুক্রবার রাত দেড়টার দিকে বাইকে আসা দুইজন দুটি হাতবোমা ছুড়লে একটির বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান।
তিনি বলেন, খবর পেয়ে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে অবিস্ফেরিত হাতবোমাটি নিষ্ক্রিয় করেছে।
হাতবোমা বিস্ফোরণের আগে প্রধানমন্ত্রীর কার্যকলয়ের সামনে একটি বাইকে দুইজন এসেছিলেন জানিয়ে তিনি বলেন, "তারা কয়েকমিনিট অপেক্ষা করে আশেপাশে তাকায়। এরপর দুটি ককটেল ছুড়ে বাইকে করে চলে যায়।"
ওই দুই আরোহী আগারগাঁও হয়ে মিরপুর সড়কের দিকে চলে গেছে বলেও জানিয়েছেন তিনি।
পুলিশের এই কর্মকর্তা বলেন, "ঘটনার পরপরই জড়িতদের শনাক্তে কাজ শুরু হয়েছে।"
এজন্য আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার কাজ চলছে বলেও জানিয়েছেন উপকমিশনার ইবনে মিজান।
অরূপের দেশে তৌফিকের অধরা বিমূর্ত ক্যানভাস
তৌফিক ইমরোজ খালিদী: একজন বন্ধু, আমার জন্য যিনি সীমানা পেরিয়েছিলেন
তৌফিক ইমরোজ খালিদী: আদিওস, মাই এডিটর
তৌফিক ইমরোজ খালিদী: দিব্যকণ্ঠের বরাভয়