1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যুক্তরাষ্ট্রে ফুটবল ও ক্যাম্পাস উৎসবে বাড়ছে গুলির আতংক সৌদি আরবে প্রাণঘাতী হামলা, হুতিদের নিন্দায় সরব বিশ্ব সীমানা পেরিয়ে বন্ধুত্ব, নানাকে নিয়ে অজানা গল্প শোনালেন বাসিত আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করে হাসানের ইতিহাস রিয়াদ বিমানবন্দরে হামলায় হতাহত বাংলাদেশিদের পরিচয় জানার চেষ্টা চলছে সোমবার রাত ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা হাসানের হ্যাটট্রিক, বাংলাদেশের প্রথম কোন পেসারের কীর্তি ইউএফসি ফাইটারদের দিয়ে স্পেশাল এজেন্টদের মিক্সড মার্শাল আর্টসের কৌশল শেখাবে এফবিআই আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস সৌদির বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা জানালো বাংলাদেশ

হাসানের হ্যাটট্রিক, বাংলাদেশের প্রথম কোন পেসারের কীর্তি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে হ্যাটট্রিক করেছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। আবুধাবির জায়েদ স্টেডিয়ামে তৃতীয় দিনের প্রথম সেশনে দারুণ কীর্তি গড়েন ২৬ বর্ষী ডানহাতি তারকা। প্রথম বাংলাদেশি পেসার হিসেবে হ্যাটট্রিকের কীর্তি গড়লেন হাসান। তৃতীয় দিনের সকালে প্রথম সেশনের ৮৩তম ওভারের ঘটনা। ওভারের তৃতীয় বলে প্রথমে বোল্ড করেন ইসমত আলমকে। চতুর্থ বলে কায়েস আহমেদকে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে ক্যাচ দিতে বাধ্য করেন। পঞ্চম ও হ্যাটট্রিক বলে ব্যাটে আসেন জিয়াউর রহমান। হাসানের বল ঠেকাতে গিয়ে প্যাডে লাগান তিনি। বাংলাদেশের জোড়াল আবেদনে সাড়া দেননি আম্পায়ার আল্লাহউদ্দিন পালেকার। কিছুটা আলোচনার ভিত্তিতে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রিভিউ নেন। রিভিউয়ে দেখা যায় বল স্টাম্পে আঘাত করছে। তখন সিদ্ধান্ত পরিবর্তন করতে হয় আম্পায়ারকে। হ্যাটট্রিকের আনন্দে মেতে ওঠেন হাসান, আনন্দে মেতে উঠে বাংলাদেশ দল। টেস্টে বাংলাদেশকে প্রথম হ্যাটট্রিকের স্বাদ দিয়েছিলেন লেগ স্পিনার অলক কাপালি। ২০০৩ সালে পাকিস্তানের বিপক্ষে পেশোয়ার টেস্টে। দ্বিতীয় হ্যাটট্রিক এনে দেন অফস্পিনার সোহাগ গাজী, নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে ২০১৩ সালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। হাসান মাহমুদ টাইগারদের তৃতীয় বোলার ও প্রথম পেসার হিসেবে টেস্ট হ্যাটট্রিকের দেখা পেলেন আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে চলতি টেস্টে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026