1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ত্রিশালে হবে বিশ্বমানের বিমানবন্দর : রশিদুজ্জামান মিল্লাত কন্যাশিশুর শিক্ষা-নিরাপত্তা নিশ্চিতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী | Boishakhi Online প্রথম বাংলাদেশি পেসার হিসেবে হাসানের হ্যাটট্রিক জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের ও মানুষের কল্যাণে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইট পুনর্নির্ধারিনের সময়সূচি কন্যাশিশু দিবস: অধিকার-নিরাপত্তা রক্ষার আহ্বান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতীকী উপাচার্য শীতল, বললেন হাতে থাকা সময়টুকুই বড় সম্পদ এলডিসি উত্তরণের পর বিশ্ববাজারে টিকতে পারবে বাংলাদেশ? হ্যাটট্রিক করে বাংলাদেশের ‘প্রথম’ হাসান দেশের বন্দর ব্যবস্থাপনাকে অনন্য উচ্চতায় নেওয়া হবে : নৌ প্রতিমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতীকী উপাচার্য শীতল, বললেন হাতে থাকা সময়টুকুই বড় সম্পদ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে প্রতীকী দায়িত্ব পালন করেন উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী শীতল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে এক দিনের জন্য প্রতীকী দায়িত্ব নিলেন উচ্চমাধ্যমিক পড়ুয়া শীতল।

এ সময় তিনি বলেছেন, “শিক্ষার সত্যি কোনো বিকল্প নেই, আর এই মুহূর্তে আমাদের হাতে যে সময়টুকু আছে, সেটাই আমাদের সবচেয়ে বড় সম্পদ।”

রোববার আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে শীতল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের প্রতীকী দায়িত্ব পালন করেন বলে প্ল্যান ইন্টারন্যাশনালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

তিনি রাজধানীর একটি কলেজে উচ্চমাধ্যমিকের (এইচএসসি) দ্বিতীয় বর্ষের ছাত্রী।

এই শিক্ষার্থীর কাছে প্রতীকী দায়িত্ব হস্তান্তর করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, “শীতলের মতো প্রতিটি কন্যার স্বপ্নকে এগিয়ে নিতে শিক্ষার দরজা খোলা রাখতে হবে। তাদের কথা শুনতে হবে, সিদ্ধান্ত গ্রহণ ও নেতৃত্বের সুযোগ দিতে হবে। কন্যাশিশুর শিক্ষা ও অধিকারে বিনিয়োগ একটি সমতাপূর্ণ ভবিষ্যৎ গড়ার ভিত্তি।”

শীতল বলেন, “স্যারের দেওয়া উপদেশ ও শিক্ষাগুলো আমি আজীবন মনে রাখব। নিজের পড়াশোনা শেষ করে স্বপ্নের ঠিকানায় পৌঁছানোর জন্য আজ নিজেকে আগের চেয়েও অনেক বেশি সংকল্পবদ্ধ মনে হচ্ছে।”

‘গার্লস টেকওভার’ কার্যক্রমের অংশ হিসেবে শীতল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আলোচনায় অংশ নিয়ে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব ও শিশু অধিকার লঙ্ঘনের বিষয়গুলো সামনে আনেন।

একই সঙ্গে তিনি যুবনারীদের নেতৃত্ব প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে একটি স্বাধীন, নিরাপদ ও সমতাভিত্তিক সমাজ গড়ার উদাত্ত আহ্বান জানান।

কন্যাশিশুর শিক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশসহ বিভিন্ন যুব ও কমিউনিটিভিত্তিক উদ্যোগের সাথে কাজ করেছেন শীতল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তার এ প্রতীকী দায়িত্ব পালন পড়াশোনা চালিয়ে যাওয়া, আত্মবিশ্বাস বাড়ানো ও নেতৃত্বের সুযোগ তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরেছে।

তাজমিন হত্যা: ভিকটিম ব্লেমিং বন্ধ করে হত্যাকারীর বিচার চান

‘তৌফিক ইমরোজ খালিদীর আত্মকথা’ লিখতে চেয়েছিলাম

তৌফিক ইমরোজ খালিদী ও মুক্ত সংবাদমাধ্যমের অসমাপ্ত লড়াই

কেন রবীন্দ্রনাথ ঠাকুর ওরফে ‘রঠা’কে নিষিদ্ধ করা জরুরি?

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026