1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ত্রিশালে হবে বিশ্বমানের বিমানবন্দর : রশিদুজ্জামান মিল্লাত কন্যাশিশুর শিক্ষা-নিরাপত্তা নিশ্চিতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী | Boishakhi Online প্রথম বাংলাদেশি পেসার হিসেবে হাসানের হ্যাটট্রিক জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের ও মানুষের কল্যাণে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইট পুনর্নির্ধারিনের সময়সূচি কন্যাশিশু দিবস: অধিকার-নিরাপত্তা রক্ষার আহ্বান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতীকী উপাচার্য শীতল, বললেন হাতে থাকা সময়টুকুই বড় সম্পদ এলডিসি উত্তরণের পর বিশ্ববাজারে টিকতে পারবে বাংলাদেশ? হ্যাটট্রিক করে বাংলাদেশের ‘প্রথম’ হাসান দেশের বন্দর ব্যবস্থাপনাকে অনন্য উচ্চতায় নেওয়া হবে : নৌ প্রতিমন্ত্রী

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইট পুনর্নির্ধারিনের সময়সূচি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা ও বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশ সময় সোমবার (১২ অক্টোবর) ভোর ৩টা পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে বলে জানা গেছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি৩৩৯ ও বিজি৩৪০।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-রিয়াদগামী বিজি৩৩৯ ফ্লাইটটি ১১ অক্টোবর রাত ২টা ৫ মিনিটে ঢাকা ছাড়ার কথা ছিল। ফ্লাইট এবং সময়সূচি সম্পর্কে সোমবার (১২ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ১২টায় সকলকে অবহিত করা হবে।

ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দুঃখ প্রকাশ করেন। এ বিষয়ে তারা যাত্রীদের সহযোগিতা কামনা করেছেন।

এদিকে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ অক্টোবরের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এ হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত এবং আরও অনেকে গুরুতর আহত হয়েছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দিতে রিয়াদস্থ বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। বাংলাদেশ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026