1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দুর্গাপূজার ছুটিতে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সমন্বিত প্রস্তুতির নির্দেশ সড়কমন্ত্রীর চাঁদাবাজ-দখলদারদের জায়গা নেই বিএনপিতে দলে শৃঙ্খলা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর মুশফিক-শান্তর ব্যাটে বড় হচ্ছে বাংলাদেশের লিড বার্লিনে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে অংশ নিচ্ছেন জোবাইদা রহমান সেবার মান বাড়লে রোগীদের বিদেশ যাওয়া কমবে: রাষ্ট্রপতি বৈষম্যহীন বিশ্ব গড়তে মহাত্মা গান্ধীর আদর্শ অনুকরণীয়: এ্যানী সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়া কমবে : রাষ্ট্রপতি রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: আটকা পড়েছেন প্রায় ৫০০ বাংলাদেশি যাত্রী অংশীদারত্ব শক্তিশালী করতে সাংস্কৃতিক কূটনীতিকে অগ্রাধিকার সরকারের : শামা ওবায়েদ

মুশফিক-শান্তর ব্যাটে বড় হচ্ছে বাংলাদেশের লিড

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

প্রথম ইনিংসে রানের খাতাই খুলতে পারেননি মুশফিকুর রহিম। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ঘুরে দাঁড়িয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার। তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশের লিড দুইশ ছাড়িয়ে এগোচ্ছে আড়াইশর দিকে।

আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে রোববার সিরিজের একমাত্র টেস্টের তৃতীয় দিনে চা-বিরতি পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১২৪ রান তুলেছে বাংলাদেশ। এতে আফগানিস্তানের বিপক্ষে ২৩০ রানের লিড পেয়েছে শান্তর দল। এর আগে আফগানদের প্রথম ইনিংস ২৪০ রানে গুটিয়ে দেন বাংলাদেশের বোলাররা।

দলীয় ৫৩ রানে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে দলের হাল ধরেন মুশফিক ও শান্ত। চা-বিরতি পর্যন্ত অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে ৭১ রান যোগ করেন তারা। তবে এই জুটি ভাঙার সুযোগ পেয়েছিল আফগানিস্তান। জিয়াউর রহমানের বলে সুইপ করতে গিয়ে ব্যাটে-বলে করতে পারেননি শান্ত। এলবিডব্লিউর আবেদনে আঙুল তোলেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে অল্পের জন্য রক্ষা পান বাংলাদেশ অধিনায়ক।

এর আগে দ্বিতীয় সেশনে ব্যাটিংয়ে নেমে কিছুক্ষণ পরই তানজিদ হাসানকে হারায় বাংলাদেশ। প্রথম ইনিংসে অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করা এই ওপেনার দ্বিতীয় ইনিংসেও শুরু করেছিলেন সাবলীলভাবে। তবে ইয়ামিন আহমদজাইয়ের বলে ব্যাট চালিয়ে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন তিনি। ফেরার আগে ৩৮ বলে করেন ৩১ রান।

আফগানিস্তানকে গুটিয়ে দেওয়ার পর দ্বিতীয় ইনিংসে শুরুটা মন্দ করেনি বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে আসে ৩১ রান। তবে মোহাম্মদ সেলিমের বাউন্সারে স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ১৩ রানে ফেরেন সাদমান ইসলাম। এরপর দলীয় ৪৪ রানে বিদায় নেন মুমিনুল হকও। ইয়ামিন আহমদজাইয়ের অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে প্রথম স্লিপে ক্যাচ দেন তিনি। তার ব্যাট থেকে আসে ৭ রান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026