1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দুর্গাপূজার ছুটিতে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সমন্বিত প্রস্তুতির নির্দেশ সড়কমন্ত্রীর চাঁদাবাজ-দখলদারদের জায়গা নেই বিএনপিতে দলে শৃঙ্খলা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর মুশফিক-শান্তর ব্যাটে বড় হচ্ছে বাংলাদেশের লিড বার্লিনে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে অংশ নিচ্ছেন জোবাইদা রহমান সেবার মান বাড়লে রোগীদের বিদেশ যাওয়া কমবে: রাষ্ট্রপতি বৈষম্যহীন বিশ্ব গড়তে মহাত্মা গান্ধীর আদর্শ অনুকরণীয়: এ্যানী সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়া কমবে : রাষ্ট্রপতি রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: আটকা পড়েছেন প্রায় ৫০০ বাংলাদেশি যাত্রী অংশীদারত্ব শক্তিশালী করতে সাংস্কৃতিক কূটনীতিকে অগ্রাধিকার সরকারের : শামা ওবায়েদ

দলে শৃঙ্খলা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নির্বাচনের সাফল্য ধরে রাখতে জনপ্রিয় ও যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়ার বিষয়েও সভায় আলোচনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

মাঠ পর্যায়ে দলীয় শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদ সদস্যদের সঙ্গে কথা বলেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার সন্ধ্যায় তিন ঘণ্টা ধরে চলা এ সভায় সভাপতিত্ব করেন তারেক রহমান। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে শুরু হয়ে বৈঠক চলে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত।

জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ সভায় প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায়। বৈঠকের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

বৈঠকের বিষয়ে চিফ হুইপ বলেন, ‘‘দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্গাপূজা উৎসব, দলের শৃঙ্খলা প্রভৃতি বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

‘‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নিজ নিজ নির্বাচনি এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সংসদ-সদস্যদের মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন নির্দেশনা দেন। বিশেষ করে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের মাঠে সতর্ক থাকতে বলছেন প্রধানমন্ত্রী।”

একাধিক সংসদ সদস্যের সঙ্গে আলাপ করে জানা গেছে, সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংবিধান সংশোধন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনসহ আরও কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের জনগণের সঙ্গে থাকতে বলেছেন। তিনি বলেছেন, জনগণের সঙ্গে কাজ করেন, জনগণের জন্য কাজ করেন যাতে জনগণ সন্তুষ্ট থাকে।

দলের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করারও তাগিদ দিয়েছেন সংসদ নেতা।

জাতীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। দলর ভেতরে যেকোনো মূল্যে শৃঙ্খলা প্রতিষ্ঠায় বার্তাও তিনি দিয়েছেন।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নির্বাচনের সাফল্য ধরে রাখতে জনপ্রিয় ও যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়ার বিষয়েও সভায় আলোচনা হয়েছে বলে তুলে ধরেন তিনি।

রবীন্দ্র প্রতিকৃতিতে কালির পোঁচ: সংস্কৃতির দেয়ালে বিভাজনের দাগ

তাজমিন হত্যা: ভিকটিম ব্লেমিং বন্ধ করে হত্যাকারীর বিচার চান

‘তৌফিক ইমরোজ খালিদীর আত্মকথা’ লিখতে চেয়েছিলাম

তৌফিক ইমরোজ খালিদী ও মুক্ত সংবাদমাধ্যমের অসমাপ্ত লড়াই

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026