1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইএমএফ ও বিশ্ব ব্যাংকের শর্ত ধাপে ধাপে পূরণ করতে চায় সরকার নভেম্বরে উদ্বোধনের লক্ষ্য কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা উদ্যানে পাওয়া সেই ভ্যানিটি ব্যাগে মিলল ৯ হাতবোমা প্রত্যেকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী নারীস্বাস্থ্য খাতে বৈশ্বিক অংশীদারিত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যাননি ইউনূস স্বাস্থ্য, শিক্ষায় কানাডার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ঢাকা রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করল বিমান মক্কা-মদিনার নিরাপত্তায় সহযোগিতা করতে প্রস্তুত বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে ফ্লাইট বন্ধ: ৩৪৩১ যাত্রীকে বিকল্প পথে সৌদি পাঠানোর চেষ্টা

ঢাকা রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করল বিমান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকায় ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সোমবার (১২ অক্টোবর) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বাংলাদেশ সময় আগামী ১৭ অক্টোবর পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উদ্ভূত নিরাপত্তা ও প্রযুক্তিগত পরিস্থিতিতে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিক উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এই কারণে জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্সটির ঢাকা-রিয়াদ রুটের সকল নির্ধারিত ফ্লাইট তাৎক্ষণিকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থগিত হওয়া এসব ফ্লাইটের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং যাত্রীদের নতুন ভ্রমণসূচি সংক্রান্ত হালনাগাদ তথ্য যথাসময়ে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

ফ্লাইট স্থগিতের কারণে সংশ্লিষ্ট যাত্রীদের সাময়িক ভোগান্তি ও অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। উদ্ভূত বিশেষ পরিস্থিতিতে সম্মানিত যাত্রীদের ধৈর্য ধারণ এবং সার্বিক সহযোগিতা কামনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026