1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রংপুরের কারখানা পেল রিবা আন্তর্জাতিক পুরস্কার একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী সিআইসিএ সম্মেলন: ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য বর্জন করল বাংলাদেশ োবাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহবান প্রধানমন্ত্রীর হেনস্তার পর নিরাপত্তা পেলেন ইউনূস, যুক্তরাষ্ট্রকে ব্যবস্থা নিতে বলল বাংলাদেশ ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী খুঁড়ে ফেলা হয়েছে লর্ডসের সেই ডিমেরিট পয়েন্ট পাওয়া পিচ অর্থপাচার বন্ধ হওয়াটা নির্ভর করছে ‘সহায়তাকারীদের’ উপর: উপদেষ্টা তিতুমীর বাংলাদেশের ক্রিকেটে প্রথমবার ট্রান্সপোর্ট পার্টনার, বিসিবির সঙ্গী ‘গাড়িবুক’ সাফে খেলতে আসছেন রোনান সুলিভান

রংপুরের কারখানা পেল রিবা আন্তর্জাতিক পুরস্কার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

‘নকশাবিদ আর্কিটেক্টসের’ নকশায় বানানো সাততলা কারখানাটি মূলত গালিচা ও বস্ত্র উৎপাদনের কাজে ব্যবহৃত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

‘রিবা আন্তর্জাতিক পুরস্কার ২০২৬’ জিতেছে রংপুরে অবস্থিত কারুপণ্য রংপুর লিমিটেডের গ্রিন ফিল্ড কারখানা।

যুক্তরাজ্যের রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস (রিবা) এ পুরস্কার ঘোষণা করেছে। বাংলাদেশের স্থাপত্য প্রতিষ্ঠান নকশাবিদ আর্কিটেক্টসের নকশায় নির্মিত সাততলা কারখানাটি মূলত গালিচা ও বস্ত্র উৎপাদনের কাজে ব্যবহৃত হয়।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের কোনো স্থাপনা এ পুরস্কার পেল। এর আগে ২০১৬ সালে সাতক্ষীরায় নির্মিত ফ্রেন্ডশিপ হাসপাতাল এ স্বীকৃতি পেয়েছিল। হাসপাতালটির নকশা করেছিলেন স্থপতি কাশেফ চৌধুরীর প্রতিষ্ঠান আরবানা।

রংপুরের কারখানাটিতে প্রায় পাঁচ হাজার কর্মী কাজ করেন, যাদের অধিকাংশই নারী। প্রচলিত শিল্পকারখানার ধারণা থেকে বেরিয়ে কর্মীদের সুস্থতা, পরিবেশবান্ধব নির্মাণ ও সামাজিক যোগাযোগকে গুরুত্ব দিয়ে ভবনটি নকশা করা হয়েছে।

বাংলার ঐতিহ্যবাহী বসতবাড়ির আদলে এতে খোলা উঠান, প্রশস্ত বারান্দা, বাগান ও সবুজে ঘেরা সম্মুখভাগ রাখা হয়েছে।

প্রাকৃতিক আলো-বাতাস চলাচলের পাশাপাশি বৃষ্টির পানি সংরক্ষণ ও প্রাকৃতিকভাবে ভবন ঠান্ডা রাখার ব্যবস্থাও রয়েছে এতে।

কর্মী ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের জন্য একই প্রবেশপথের পাশাপাশি কারখানাটিতে ছাদে শিশুযত্ন কেন্দ্র, চিকিৎসাকেন্দ্র, খাবার জায়গা ও সামাজিক কার্যক্রমের জন্য উন্মুক্ত স্থান রয়েছে।

বিশ্ব গ্রামীণ নারী দিবস ও অদৃশ্য শ্রমের গল্প

কী মধু ভিসি পদে, সবাই কেন ইঁদুর দৌড়ে?

‘হোটেল রুয়ান্ডা’র বাইরের গল্প এবং নাভি পিল্লাইয়ের লড়াই

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026