1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
খুঁড়ে ফেলা হয়েছে লর্ডসের সেই ডিমেরিট পয়েন্ট পাওয়া পিচ অর্থপাচার বন্ধ হওয়াটা নির্ভর করছে ‘সহায়তাকারীদের’ উপর: উপদেষ্টা তিতুমীর বাংলাদেশের ক্রিকেটে প্রথমবার ট্রান্সপোর্ট পার্টনার, বিসিবির সঙ্গী ‘গাড়িবুক’ সাফে খেলতে আসছেন রোনান সুলিভান নভেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের চেষ্টা চলছে: ফকির মাহবুব সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘মাদার ট্রি’ রক্ষার নির্দেশনা প্রধানমন্ত্রীর চীনের চিকিৎসক দলের সহযোগিতায় ঢাকা মেডিকেলে ১০০ ছানি অস্ত্রোপচার ইরান হামলায় ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের কথা ভাবছে যুক্তরাষ্ট্র: সিএনএন সমুদ্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে চায় সরকার: নৌমন্ত্রী

বাংলাদেশের ক্রিকেটে প্রথমবার ট্রান্সপোর্ট পার্টনার, বিসিবির সঙ্গী ‘গাড়িবুক’

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজে ট্রান্সপোর্ট পার্টনার হিসেবে থাকছে ওয়েবভিত্তিক এই পরিবহন প্রতিষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের অন্যান্য অনেক খাতের মতো ক্রিকেটও স্পন্সরশিপের ক্ষেত্রে বেশ ভুগেছে। তবে সেই জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে গত কয়েক মাসের স্পন্সরের বেশ স্রোত দেখা গেছে বাংলাদেশের ক্রিকেটে। সেই ধারাবাহিকতায় এবার প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার পেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

স্পন্সরের নতুন এই ক্যাটেগরিতে বিসিবির সঙ্গী ‘গাড়িবুক।’ মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ওয়েবভিত্তিক এই পরিবহন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির ঘোষণা দেয় বিসিবি।

আপাতত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সামনের টেস্ট সিরিজেই জন্যই এই চুক্তি। ভবিষ্যতে তা বাড়ানোর আশাবাদ জানানো হয়েছে দুই পক্ষ থেকেই।

দুই ম্যাচের এই টেস্ট সিরিজের জন্য বিসিবিকে ২৫ লাখ টাকা দিচ্ছে গাড়িবুক।

এই চুক্তির অংশ হিসেবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের টিম বাসে থাকবে গাড়িবুক প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং। ঢাকা ও সিলেট, দুই টেস্টেই সেই লোগো সম্বলিত গাড়িতে মাঠে যাবেন লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, শামার জোসেফ, রস্টন চেইসরা।

বিসিবিতে এর আগে বিভিন্ন ক্যাটেগরিতে স্পন্সরশিপের ঘটনা দেখা গেলেও ট্রান্সপোর্ট পার্টনার হিসেবে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি এটিই প্রথম। বোর্ডের আশা, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর দীর্ঘ মেয়াদে এই ক্যাটেগরিতে স্পন্সর পাবেন তারা।

সংবাদ সম্মেলনে বিসিবির মার্কেটিং ও কমার্শিয়াল বিভাগের চেয়ারম্যান মাসুদুজ্জামান বলেছেন, স্পন্সর পাওয়ার ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে যেসব চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে, তা কাটিয়ে উঠে ইতিবাচকভাবে এগোচ্ছে বোর্ড। সেই ধারাবাহিকতায় প্রথমবার ট্রান্সপোর্ট পার্টনারের সঙ্গে চুক্তি করলেন তারা।

বিশ্ব গ্রামীণ নারী দিবস ও অদৃশ্য শ্রমের গল্প

কী মধু ভিসি পদে, সবাই কেন ইঁদুর দৌড়ে?

‘হোটেল রুয়ান্ডা’র বাইরের গল্প এবং নাভি পিল্লাইয়ের লড়াই

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026