1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
খুঁড়ে ফেলা হয়েছে লর্ডসের সেই ডিমেরিট পয়েন্ট পাওয়া পিচ অর্থপাচার বন্ধ হওয়াটা নির্ভর করছে ‘সহায়তাকারীদের’ উপর: উপদেষ্টা তিতুমীর বাংলাদেশের ক্রিকেটে প্রথমবার ট্রান্সপোর্ট পার্টনার, বিসিবির সঙ্গী ‘গাড়িবুক’ সাফে খেলতে আসছেন রোনান সুলিভান নভেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের চেষ্টা চলছে: ফকির মাহবুব সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘মাদার ট্রি’ রক্ষার নির্দেশনা প্রধানমন্ত্রীর চীনের চিকিৎসক দলের সহযোগিতায় ঢাকা মেডিকেলে ১০০ ছানি অস্ত্রোপচার ইরান হামলায় ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের কথা ভাবছে যুক্তরাষ্ট্র: সিএনএন সমুদ্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে চায় সরকার: নৌমন্ত্রী

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

দেশ, জনগণ ও গণতান্ত্রিক রাজনীতিতে আবদুল হাইয়ের অবদান স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করেন তারেক রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সাবেক উপমন্ত্রী, সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, “আবদুল হাই ছিলেন মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দেশের স্বাধীনতা অর্জনের সংগ্রামে তার ভূমিকা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি তাঁর অঙ্গীকার রাজনৈতিক জীবনেও প্রতিফলিত হয়েছে।

“একজন বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ হিসেবে দেশ, জনগণ ও গণতান্ত্রিক রাজনীতিতে আবদুল হাইয়ের অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে হারাল।”

দীর্ঘ ১৬ বছর শেখ হাসিনার শাসনামলে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আবদুল হাইয়ের সক্রিয় ও সাহসী ভূমিকার কথা প্রধানমন্ত্রী বিশেষভাবে স্মরণ করেন।

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুল হাই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, “আবদুল হাই ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন অভিজ্ঞ, ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা। বিএনপির সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করা, তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং দলকে শক্তিশালী করতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।”

প্রধানমন্ত্রী প্রয়াত আবদুল হাইয়ের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিশ্ব গ্রামীণ নারী দিবস ও অদৃশ্য শ্রমের গল্প

কী মধু ভিসি পদে, সবাই কেন ইঁদুর দৌড়ে?

‘হোটেল রুয়ান্ডা’র বাইরের গল্প এবং নাভি পিল্লাইয়ের লড়াই

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026