1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলায় ৩ শিশুসহ নিহত ৪ ইয়েমেনে এবার প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে পড়ল ৫ ক্ষেপণাস্ত্র, বেঁচে গেলেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ৪ পরিবেশ রক্ষায় দায়িত্বের বাইরেও কাজ করতে হবে: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২ বাঁশখালীতে জেএসইউএসের বিশ্ব শিক্ষক দিবস পালন রংপুরের কারখানা পেল রিবা আন্তর্জাতিক পুরস্কার একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী সিআইসিএ সম্মেলন: ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য বর্জন করল বাংলাদেশ োবাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহবান প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলায় ৩ শিশুসহ নিহত ৪

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের উত্তর–পশ্চিমাঞ্চলের ওরেগন অঙ্গরাজ্যে একটি প্রাইমারি স্কুলে বন্দুকধারীর গুলিতে তিন শিশু ও এক শিক্ষক নিহত হয়েছেন।

স্থানীয় পুলিশের বরাতে বার্তাসংস্থা এএফপি জানায়, হামলাকারী ১৬ বছর বয়সী কিশোরকেও পরে গুলি করে হত্যা করা হয়।

বেন্ড শহরের সিলভার রেল এলিমেন্টারি স্কুলে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরের এ হামলায় গুরুতর আহত আরও এক শিশু ও এক শিক্ষক চিকিৎসাধীন রয়েছেন।

শহরের পুলিশ প্রধান মাইক ক্রান্টজ সাংবাদিকদের জানান, একজন ফোন করে তাদের এ হামলার খবর জানান। লম্বা বন্দুক হাতে হামলাকারী তাকে লক্ষ্য করে গুলি ছুড়ছিল।

এর কিছুক্ষণ পর জরুরি সেবা নম্বরে আরও অনেক কল আসে। সবাই জানায়, এক বন্দুকধারী স্কুলের ভেতরে ঢুকে পড়েছে। এরপর আশপাশের সব পুলিশকে দ্রুত সেখানে ডাকা হয়।

পুলিশ প্রধান জানান, ফোনকল পাওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই, অর্থাৎ স্থানীয় সময় দুপুর ১টার দিকে পুলিশ সেখানে পৌঁছে যায়।

ক্রান্টজ আরও বলেন, কিছুক্ষণ পর এক পুলিশ কর্মকর্তা জানান, স্থানীয় এক বাসিন্দা সন্দেহভাজনকে স্কুলে ঢুকতে দেখেছিলেন। তিনি তার পেছনে পেছনে স্কুলে যান এবং তার মুখোমুখি হয়ে গুলি করেন।

‘আমাদের পুলিশ অফিসাররা ভেতরে গিয়ে দেখেন ওই হামলাকারী মারা গেছে।’

পুলিশ আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়। পুলিশ প্রধান জানান, ঘটনাস্থলে মারা যাওয়া তিন শিশুর বয়স ছিল ৫, ৮ ও ১১ বছর। এ ছাড়া একজন শিক্ষকও মারা গেছেন।

ক্রান্টজ জানান, ৭ বছরের একটি শিশু এবং ৫৪ বছরের এক শিক্ষক গুরুতর আহত হয়েছেন। তাদের অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, হামলাকারী একই শহরেরই বাসিন্দা ছিল।

পুলিশ প্রধান জানান, তদন্ত শুরু হয়েছে। দেখে মনে হচ্ছে ‘হামলাকারী বন্ধ দরজায় গুলি করে ভেঙে জোর করে স্কুলের ভেতরে ঢুকেছিল।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026