1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বগুড়ায় ফাঁপোড় ইউনিয়ন বিএনপির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ভুল করে ৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কতা জারি, অতঃপর… এডেন বিমানবন্দরে হামলা, ইয়ানবুমুখী ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদি জোটের আজ মহাসপ্তমী, ঢাকের তালে মুখরিত দুর্গামণ্ডপ সবুজ বাংলাদেশ গড়তে তরুণদের ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকার হাসপাতাল-শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী বিশ্ব কারিগরি শিক্ষা সম্মেলনে ‘বেইজিং এগ্রিমেন্ট’ প্রকাশ ‘ত্রিদেশীয় সিরিজে আশা করছি ভালো ক্রিকেট খেলব’ গণতন্ত্রের ভিত শক্তিশালী করাই এখন মূল কাজ: পানিসম্পদ মন্ত্রী যারা দেশ অচল করতে চেয়েছে, বিরোধী দল তাদেরই সঙ্গী: পানিসম্পদ মন্ত্রী

ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকার হাসপাতাল-শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় নেওয়া পদক্ষেপ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম দেখতে ঢাকার বিভিন্ন হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটে গুলশানের বাসা থেকে পরিদর্শনের উদ্দেশে বের হন তিনি। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, প্রথমে প্রধানমন্ত্রী উত্তরার কুয়েত-মৈত্রী হাসপাতাল পরিদর্শন করবেন। সেখানে ডেঙ্গু মোকাবিলায় হাসপাতাল কর্তৃপক্ষের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সরেজমিনে দেখবেন তিনি। এছাড়া ঢাকা মেডিকেল কলেজসহ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতাল প্রধানমন্ত্রী ঘুরে দেখবেন বলে জানান তিনি। গত ১২ সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে শুরু হয়েছে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী এ বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি। ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় আগামী তিন মাসকে ঝুঁকিপূর্ণ সময় বিবেচনায় নিয়ে এ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026