1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
লিটন-মিরাজকে ছাড়াই ফিল্ডিংয়ে বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন বিশ্ব ট্রমা দিবসে সড়ক দুর্ঘটনায় ৬৬ মৃত্যু প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার থেকে সরিয়ে মাহফুজুর রহমানকে করা হলো তথ্য কমিশনার আন্দোলনই শেষ নয়, দেশ পুনর্গঠনেও তরুণদের আসতে হবে: প্রধানমন্ত্রী ‘রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্ত ঐতিহাসিক মুহূর্ত’ রূপপুর বিদ্যুৎকেন্দ্র: জরুরি পরিস্থিতির প্রস্তুতি আন্তর্জাতিক মানে উন্নীত করার তাগিদ কক্সবাজারে রিসোর্টে আগুন: ক্ষয়ক্ষতি নিরূপণে প্রতিনিধি দল পাঠানোর নির্দেশ ক্রিকেটে নতুন ফরম্যাট, একই দলে খেলবেন ছেলে-মেয়ে ক্রিকেটাররা ফুটবলে এবার ‘ইলেকট্রনিক কার্ড’, সামাজিক মাধ্যমে ভিন্ন প্রতিক্রিয়া

কক্সবাজারে রিসোর্টে আগুন: ক্ষয়ক্ষতি নিরূপণে প্রতিনিধি দল পাঠানোর নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও পর্যটন খাতের অংশীজনদের নিয়ে জরুরি সভা করতে বলেছেন মন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

কক্সবাজারের পাটুয়ারটেক এলাকায় ‘টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয়’ সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণ, প্রকৃত পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যটকদের সহায়তায় একটি প্রতিনিধি দল পাঠাতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে নির্দেশ দিয়েছেন বিমান ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

শনিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ ও দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোক ও দুঃখ প্রকাশও করেছেন তিনি।

উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় প্রতিনিধি দল পাঠানো ছাড়াও মন্ত্রী বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে তাৎক্ষণিক কয়েকটি জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন।

ভবিষ্যতে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও পর্যটন খাতের অংশীজনদের সঙ্গে নিয়ে জরুরি সভা আয়োজন এবং সভার সুপারিশকৃত কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করার কথা বলেছেন তিনি।

এ ছাড়া দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে পর্যটনকেন্দ্রগুলোর কর্মকর্তা-কর্মচারীদের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় অগ্নি-নিরাপত্তা জোরদারকরণ এবং জরুরি উদ্ধারবিষয়ক বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম চালুর নির্দেশনা দেন তিনি।

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকার রিসোর্টটিতে আগুন লাগে বলে জানান উখিয়া থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান মজুমদার।

কক্সবাজার শহরের প্রবেশদ্বার কলাতলী থেকে রিসোর্টটির দূরত্ব প্রায় ২৯ কিলোমিটার। আগুনের একপর্যায়ে বাঁশ-কাঠের রিসোর্টটি ভস্মীভূত হয়ে যায়।

এদিকে, এই অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস; যাদের মধ্যে ছয়জনই এক পরিবারের।

অর্থের বন্দোবস্ত না বদলালে বদলাবে না রাজনীতির বন্দোবস্ত

মবের জোশ এখন ডিজিটাল, বিচারের সংস্কৃতি কোন যুগে?

শিক্ষার্থীদের অনাকাঙ্ক্ষিত মৃত্যু, মানসিক স্বাস্থ্য ও আমাদের দায়বদ্ধতা

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026