1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
লিটন-মিরাজকে ছাড়াই ফিল্ডিংয়ে বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন বিশ্ব ট্রমা দিবসে সড়ক দুর্ঘটনায় ৬৬ মৃত্যু প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার থেকে সরিয়ে মাহফুজুর রহমানকে করা হলো তথ্য কমিশনার আন্দোলনই শেষ নয়, দেশ পুনর্গঠনেও তরুণদের আসতে হবে: প্রধানমন্ত্রী ‘রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্ত ঐতিহাসিক মুহূর্ত’ রূপপুর বিদ্যুৎকেন্দ্র: জরুরি পরিস্থিতির প্রস্তুতি আন্তর্জাতিক মানে উন্নীত করার তাগিদ কক্সবাজারে রিসোর্টে আগুন: ক্ষয়ক্ষতি নিরূপণে প্রতিনিধি দল পাঠানোর নির্দেশ ক্রিকেটে নতুন ফরম্যাট, একই দলে খেলবেন ছেলে-মেয়ে ক্রিকেটাররা ফুটবলে এবার ‘ইলেকট্রনিক কার্ড’, সামাজিক মাধ্যমে ভিন্ন প্রতিক্রিয়া

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার থেকে সরিয়ে মাহফুজুর রহমানকে করা হলো তথ্য কমিশনার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

ইউএনবির সাবেক এ সম্পাদককে গত ২ মার্চ স্পিচ রাইটার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটারের পদ থেকে সরিয়ে তথ্য কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে বার্তা সংস্থা ইউএনবির সাবেক সম্পাদক এসএএম মাহফুজুর রহমানকে।

স্পিচ রাইটারের দায়িত্ব দেওয়ার সাড়ে সাত মাসের মাথায় এ রদবদল এনে প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

গত ২ মার্চ মাহফুজুর রহমানকে স্পিচ রাইটার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার।

শনিবার তথ্য কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন আরেক সাংবাদিক খান মোহাম্মদ আবুল হোসেনও।

এদিন আরেক প্রজ্ঞাপনে তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরিন ইসলাম খানকে।

রাজনৈতিক পটপরিবর্তনের পর সংবাদমাধ্যম ও টেলিভিশনে বিএনপি ঘরানার মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে নাহরিন বেশ পরিচিতি পান। প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী প্রতিনিধিদের বৈঠকেও মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে তার অংশগ্রহণ দেখা গেছে। তাকে সংবাদমাধ্যমে বিভিন্ন সময়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করতে দেখা যায়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে জার্মানির মারবার্গ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।

পরে জার্মানির ফ্রেইবার্গ বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ নীতি ও পরিবেশগত বিরোধ ব্যবস্থাপনা বিষয়ে আরেকটি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। অস্ট্রিয়ার বোকু বিশ্ববিদ্যালয় থেকে জেন্ডার স্টাডিজে ডিপ্লোমাও করা আছে তার।

ভাইব কোডিং থেকে এজেন্টিক ইঞ্জিনিয়ারিং

অর্থের বন্দোবস্ত না বদলালে বদলাবে না রাজনীতির বন্দোবস্ত

মবের জোশ এখন ডিজিটাল, বিচারের সংস্কৃতি কোন যুগে?

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026