1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে সৌদির কাছে তথ্য চেয়েছে ঢাকা: শামা ওবায়েদ রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানে আচমকা প্রধানমন্ত্রী রিয়াদগামী বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত, দাম্মামের রুট নিয়ে নতুন সিদ্ধান্ত প্রাথমিক থেকেই শিশুদের অভিন্ন পোশাক ও খাবার সরবরাহ : জনপ্রশাসন প্রতিমন্ত্রী প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধি ও সাংকেতিক ভাষা চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী চান লালনের শিক্ষা স্কুলেও পৌঁছে যাক: জাহেদ উর রহমান ঢাকা বোর্ডে ২০২৭ সালের এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি ইসরাইলি দখলদারিত্ব বন্ধে জাতিসংঘের জরুরি পদক্ষেপ চায় বাংলাদেশ লিটন-মিরাজকে ছাড়াই ফিল্ডিংয়ে বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল, মর্যাদা, স্বাধীনতা ও সমান অধিকার নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানী এমপি।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে ‘বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস-২০২৬’ উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সাদা ছড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় অনুষ্ঠানে ১০৭ জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে সাদা ছড়ি বিতরণ করা হয়।

পানিসম্পদ মন্ত্রী বলেন, সাদা ছড়ি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীনভাবে চলাচলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহায়ক উপকরণ। এটি তাঁদের আত্মবিশ্বাস, স্বনির্ভরতা ও নিরাপদ চলাচলের প্রতীক। দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি কেবল সহমর্মিতা প্রদর্শন নয়, বরং তাঁদের অধিকার ও সক্ষমতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া সবার নৈতিক দায়িত্ব।

একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ গড়ে তুলতে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা এবং সামাজিক কর্মকাণ্ডে সমান অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, তাঁদের চলাচল নির্বিঘ্ন করতে ফুটপাত, সড়ক, গণপরিবহন ও সরকারি স্থাপনাসহ জনসাধারণের ব্যবহার্য স্থানগুলোকে পুরোপুরি প্রতিবন্ধীবান্ধব করা জরুরি।

মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজের সর্বস্তরে তাঁদের অংশগ্রহণ বৃদ্ধিতে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান ও সর্বসাধারণকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আল মোজাদ্দেদী আলফেছানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, কলা অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আতিকুল ইসলাম ও অ্যাডভোকেট মো. আবদুল মতিন প্রমুখ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026