1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে সৌদির কাছে তথ্য চেয়েছে ঢাকা: শামা ওবায়েদ রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানে আচমকা প্রধানমন্ত্রী রিয়াদগামী বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত, দাম্মামের রুট নিয়ে নতুন সিদ্ধান্ত প্রাথমিক থেকেই শিশুদের অভিন্ন পোশাক ও খাবার সরবরাহ : জনপ্রশাসন প্রতিমন্ত্রী প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধি ও সাংকেতিক ভাষা চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী চান লালনের শিক্ষা স্কুলেও পৌঁছে যাক: জাহেদ উর রহমান ঢাকা বোর্ডে ২০২৭ সালের এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি ইসরাইলি দখলদারিত্ব বন্ধে জাতিসংঘের জরুরি পদক্ষেপ চায় বাংলাদেশ লিটন-মিরাজকে ছাড়াই ফিল্ডিংয়ে বাংলাদেশ

ঢাকা বোর্ডে ২০২৭ সালের এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

ঢাকা শিক্ষা বোর্ডের অধীন ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার অনলাইনে ফরম পূরণ ও ফি জমা দেওয়ার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হয়ে ২৩ নভেম্বর পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করা যাবে।

আজ শনিবার (১৭ অক্টোবর) বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের তথ্য সংবলিত সম্ভাব্য তালিকা আগামী ১৫ নভেম্বর বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বিলম্ব ফি ছাড়া ১৬ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত এবং বিলম্ব ফিসহ ২৪ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে।

বিলম্ব ফি ছাড়া ২৪ নভেম্বর এবং পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা বিলম্ব ফিসহ ৩০ নভেম্বরের মধ্যে ফি জমা দিতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে মোট ২ হাজার ৪৩৫ টাকা এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে ২ হাজার ৩১৫ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

বোর্ড কর্তৃপক্ষ জানায়, বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফি’র অতিরিক্ত কোনো অর্থ আদায় করা যাবে না এবং অতিরিক্ত ফি আদায়ের প্রমাণ পেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026