1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশ-জাপান মেডিকেল ট্যুরিজম বাড়াতে চুক্তি সই তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী এন এইচ টি স্পোর্টসের ক্রিকেট অনুশীলন উদ্বোধন মিসরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩, আহত ৩৪ জ্বালানি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ–আলজেরিয়া চুক্তি সই আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী করা নিয়ে যে নির্দেশ প্রধানমন্ত্রীর দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ ‘বিদেশের মাঠে ব্যাটিং ব্যর্থতার কারণ স্কিল নয়, মানসিকতা’ ২৮১০ কোটি ব্যয়ের পর ঢাকা-গাজীপুর বিআরটিকে ৬ লেন সড়কে রূপান্তরের পরিকল্পনা সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মিসরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩, আহত ৩৪

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

মিসরের রাজধানী কায়রোর পশ্চিমে পর্যটকবাহী একটি বাসের সঙ্গে বড় ট্রাকের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪ জন।

মঙ্গলবার (২০ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

মিসরের সংবাদপত্র আল-আহরামের প্রতিবেদনে বলা হয়, কায়রো-আসিউত পশ্চিম মরুভূমির সড়কে বাস ও ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১৩ জনের মৃত্যু হয় এবং আহত হন আরও ৩৪ জন।

দুর্ঘটনার পর সড়ক থেকে ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করেন উদ্ধারকর্মীরা। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে ভারী ক্রেন ব্যবহার করা হয়। সংঘর্ষে বাসটির সামনের পুরো অংশ দুমড়েমুচড়ে যায়। সড়কের পাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে যাত্রীদের আসন ও বাসের বিভিন্ন অংশ। ট্রাকের পেছনেও বাসের ভাঙা অংশ দেখা যায়।

আহত ব্যক্তিদের গিজা এলাকার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে আল-আহরাম। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

মিসরে সড়ক দুর্ঘটনা একটি নিয়মিত ঘটনা। বেপরোয়া গাড়ি চালানো, যানবাহনের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং সড়ক আইন প্রয়োগে দুর্বলতাকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখা হয়।

দেশটির সরকারি পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর মিসরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৬ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।

এর আগে গত মাসে সিনাই অঞ্চলে একটি বাস দুর্ঘটনায় ২২ জন নিহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে জর্ডানের ১০ জন পর্যটক ছিলেন। এছাড়া গত আগস্টে উত্তর মিসরে কৃষিশ্রমিক বহনকারী দুটি পিকআপ গাড়ির সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হন। তাদের মধ্যে অনেকেই ছিল শিশু।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026