1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

রাজধানীতে বেড়েছে পেঁয়াজের দাম

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ২৫১ বার দেখা হয়েছে

রাজধানীর বাজারে কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। তবে এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে ভোজ্যতেল ও পেঁয়াজের দাম। চলমান করোনাভাইরাসের কারণে অনেকের আয় কমে গেছে। এ অবস্থায় নিত্যদিনের খাবারের চাহিদা মেটাতে চাপে আছে সীমিত আয়ের মানুষ।

দেশের ৫০তম প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার (৩ জুন)। ২০২১-২২ অর্থবছরের এই বাজেটে দেশে অনেক কিছুরই দাম বাড়ানো ও কমানোর প্রস্তাব করা হয়েছে। তবে বাজেটের পরের দিনই দেশের কাঁচাবাজারে প্রভাব কিছুটা হলেও পড়েছে। বেড়েছে তেল-চাল-ডালসহ অধিকাংশ পণ্যের দাম।

রাজধানীর বাজারে পেঁয়াজের দাম দুই দফায় কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। গত শুক্রবার ৪৫ টাকা কেজি বিক্রি হওয়া দেশি পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৬০ টাকায়। এর সঙ্গে বেড়েছে রসুনের দাম।

রাজধানীতে বেড়েছে পেঁয়াজের দাম

এ বিষয়ে বাজারে আসা শান্তিনগরে বাজারে রফিকুল হোসেন নামের একজন ক্রেতা বলেন, ‘ নিত্যপ্রয়োজনীয় দাম কমাতে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। বাজার মনিটরিং জোরদার করা উচিত ছিল। সেটা হয়নি। বরং আমাদের অল্প টাকা মধ্যে থেকে বড় অংশ বাজারে লুট হচ্ছে।’

৪০ টাকায় বেঁধে দেওয়া পেঁয়াজ এখন ৪৫ টাকা!

পণ্যের দাম স্থিতিশীল রাখতে সরকার ব্যর্থ হয়েছে উল্লেখ করেন এই ক্রেতা।

আজমল নামের এক ক্রেতা বলেন, ‘আমাদের দেশে কোনো কিছুর দাম বাড়লে সেটা সঙ্গে সঙ্গে কার্যকর হয়। কিন্তু কমলে সেটা কার্যকর করতে গড়িমসি করেন ব্যবসায়ীরা। এটা রীতি হয়ে গেছে।’

প্রায় দুই-তিনদিন আগে বাজেটের প্রভাবে রাজধানীর বাজারগুলোতে আটা, ময়দা, মসুর ডাল ও সিগারেটের মতো কিছু পণ্যের দাম বেড়েছে। সেগুলোর দাম এখনো চড়া।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026