1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে, কিছু চ্যালেঞ্জ আছে’ নির্দিষ্ট সময়ের জন্য এটিএম-অনলাইন সেবা বন্ধ যেসব ব্যাংকের কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈশভোজ টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের

বৃহস্পতিবার থেকে আন্তঃব্যাংক চেক নিষ্পত্তির নতুন সূচি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ২২৮ বার দেখা হয়েছে

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস রোধে গত ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত এক সপ্তাহের সর্বাত্মক বিধিনিষেধ জারি করে সরকার। তবে পরিস্থিতি আরও খারাপ হওয়ায় বিধিনিষেধের মেয়াদ আরও এক সপ্তাহ (আগামী ১৪ জুলাই পর্যন্ত) বাড়ানো হয়েছে। এ সময়ে সীমিত পরিসরে খোলা থাকছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।

সর্বাত্মক বিষিনিষেধ চলাকালীন শুক্র, শনি এবং রোববারও বন্ধ থাকবে ব্যাংক লেনদেন। এ সময় নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা অব্যাহত রাখতে আন্তঃব্যাংক চেক নিষ্পত্তির নতুন সময়সূচি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট। বৃহস্পতিবার (৮ জুলাই) থেকে নতুন এ সূচি অনুযায়ী আন্তঃব্যাংক চেক নিষ্পত্তি হবে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, বিএসিএইচ-এর মাধ্যমে হাই ভ্যালু চেক (৫ লাখ টাকার বেশি) এবং রেগুলার ভ্যালু চেকের (৫ লাখ টাকার কম) নিকাশ ব্যবস্থা চালু থাকবে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সর্বাত্মক বিধি-নিষেধে নিরবচ্ছিন্ন ব্যাংকিং ও পরিশোধ সেবা কার্যক্রম অব্যাহত রাখতে ‘আন্তঃব্যাংক লেনদেনের সুবিধার্থে’ কেন্দ্রীয় ব্যাংকে স্থাপিত রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট বা আরটিজিএস, স্বয়ংক্রিয় চেক নিকাশ ঘর (বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজ-বিএসিএইচ বা ব্যাচ) এবং বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস্ ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) কার্যক্রমও সীমিত পরিসরে চালু থাকবে। এ তিন সেবার মাধ্যমে শাখা অন্য ব্যাংকের গ্রাহককে অর্থ পরিশোধ ও স্বয়ংক্রিয় চেক নিষ্পত্তি করা হয়।

সবগুলো তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী বরাবর পাঠানো এ নির্দেশনায় বলা হয়, পাঁচ লাখ টাকার বেশি অংকের চেক ক্লিয়ারিংয়ের জন্য বেলা সাড়ে ১২টার মধ্যে শাখায় পাঠাতে হবে যা দুপুর দেড়টায় মধ্যে নিষ্পত্তি হবে। আর রেগুলার চেক দুপুর সাড়ে ১২টার মধ্যে ক্লিয়ারিং হাউজে পাঠাতে হবে যেগুলো বিকেল ৩টার মধ্যে নিষ্পত্তি হবে।

রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট বা আরটিজিএসের লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। তবে কাস্টমস শুল্ক-কর, ফি, চার্জ প্রভৃতি পরিশোধ ও আন্তঃব্যাংক লেনদেন আরটিজিএসের মাধ্যমে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পরিশোধ করা যাবে।

বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস্ ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সেবা আগের নিয়মে চলবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সরকার ঘোষিত বিধিনিষেধের দিনগুলোতে এই সময়ে চেক ক্লিয়ারিং করবে ব্যাংকগুলো।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026