1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের রিটে সময় নিল প্রেস কাউন্সিল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ২৬৬ বার দেখা হয়েছে

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের বিষয়ে হাইকোর্টে এক সপ্তাহের সময় পেয়েছে বাংলাদেশ প্রেস কাউন্সিল।

মঙ্গলবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ তাদের সময় আবেদন মঞ্জুর করেন। আদালতে প্রেস কাউন্সিলের পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট রাশিদা চৌধুরী নিলু।

এরআগে গত ২৮ সেপ্টেম্বর বিটিআরসি হাইকোর্টকে জানিয়েছিল, তথ্য মন্ত্রণালয়ের কাছে নিবন্ধিত সব অনলাইন নিউজ পোর্টাল ও অনিবন্ধিত অনলাইন নিউজপোর্টালের তালিকা চাওয়া হয়েছে। তালিকা হাতে পেলেই অনিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল বন্ধে পদক্ষেপ নেওয়া হবে।

গত ১৪ সেপ্টেম্বর রিট পিটিশনে সংযুক্ত থাকা নিবন্ধিত ৯২টি অনলাইন নিউজ পোর্টাল বাদে অনিবন্ধিত সব নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। আদালতের আদেশ পাওয়ার ৭ দিনের মধ্যে তাৎক্ষণিকভাবে বন্ধে পদক্ষেপ নিতে বিটিআরসির চেয়ারম্যান ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে এ নির্দেশ দেওয়া হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026