1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের মুখোমুখি : ইউএনডিপি এলপিজি নিয়ে ধর্মঘট করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে, হুঁশিয়ারি জ্বালানিমন্ত্রীর ঋণনির্ভরতা কমিয়ে চীনের সঙ্গে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী ধর্মঘট করে এলপিজি সরবরাহ ব্যাহত করা হলে আইনি ব্যবস্থা: মন্ত্রী ইউএস ট্রেজারি কর্মকর্তার সঙ্গে বাংলাদেশ প্রতিনিধিদলের বৈঠক বাংলাদেশ সফরের উইন্ডিজ দলে নতুন মুখ উইকহ্যাম, নেই জোসেফ ও হোপ অস্থিসন্ধির ব্যথাকে অবহেলা নয় ৪-৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকাদানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী

বিশ্বের কোন দেশে কত দামে ডিজেল বিক্রি হয়

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ১৯০ বার দেখা হয়েছে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বাংলাদেশে বুধবার (৩ নভেম্বর) মধ্যরাত থেকে ডিজেল-কেরোসিনের দাম লিটার প্রতি ১৫ টাকা বাড়ানো হয়েছে। দেশে ভোক্তা পর্যায়ে ডিজেল-কেরোসিন বিক্রি হচ্ছে বর্তমানে প্রতি লিটার ৮০ টাকা করে।

বিশ্বের কোন দেশে তেলের দাম কত তা জানা যায়, গ্লোবাল পেট্রল প্রাইসেস ডটকম নামে একটি ওয়েবসাইটে। নিন্মে তা তুলে ধরা হলো।

ওয়েবসাইটটির তথ্যমতে, (১ নভেম্বর হালনাগাদ) বিশ্বের মধ্যে সবচেয়ে কম দামে ডিজেল বিক্রি হয় ভেনেজুয়েলায়। বাংলাদেশি মুদ্রায় এক টাকারও অনেক কমে তেল পাওয়া যায় দক্ষিণ আমেরিকার এ দেশটিতে। এরপরেই রয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের দেশটিতে ডিজেলের দাম বাংলাদেশি মুদ্রায় মাত্র এক টাকা লিটার। সস্তায় তেল বিক্রির দিক থেকে তিন নম্বরে রয়েছে সৌদি আরব। সেখানে প্রতি লিটার ডিজেলের দাম ১১ টাকার মতো।

এরপর সিরিয়ায় ১৩ টাকা, আলজেরিয়ায় ১৮, অ্যাঙ্গোলায় ১৯, কুয়েতে ৩২, তুর্কমেনিস্তানে ৩৩, ইথিওপিয়ায় ৩৩, বাহরাইনে ৩৬, মালয়েশিয়ায় ৪৪, শ্রীলঙ্কায় ৪৭, কাতারে ৪৮, নাইজেরিয়ায় ৫৩, সুদানে ৫৬, রাশিয়ায় ৬০, সংযুক্ত আরব আমিরাতে ৬৫, আফগানিস্তানে ৬৫, মিয়ানমারে ৬৭, ইন্দোনেশিয়ায় ৬৮, ভিয়েতনামে ৭১, তুরস্কে ৭৩, ব্রাজিলে ৭৮, নেপালে ৮০, যুক্তরাষ্ট্রে ৮২ টাকায় এক লিটার ডিজেল পাওয়া যায়।

অন্যদিকে, বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি দামে ডিজেল কিনতে হয় হংকংবাসীদের। সেখানে এর দাম প্রতি লিটার ১৯৫ টাকা। এরপর সুইডেনে ১৯৪ টাকা, নরওয়েতে ১৭৭, যুক্তরাজ্যে ১৭৩, ইসরায়েলে ১৭২, ইতালিতে ১৫৮, ফ্রান্সে ১৫৬, সিঙ্গাপুরে ১৩৩, জাপানে ১০৮, অস্ট্রেলিয়ায় ১০৪ টাকা।

প্রাতিবেশী দেশ ভারতে রাজ্যভেদে জ্বালানি তেলের দামে ভিন্নতা দেখা যায়। লিটারপ্রতি পেট্রলের দাম ৫ রুপি এবং ডিজেলের দাম ১১ রুপি কমানোর পর বৃহস্পতিবার (৪ নভেম্বর) দিল্লিতে পেট্রল ১০৫ এবং ডিজেল ৯৩ রুপিতে বিক্রি হয়েছে। এদিন মুম্বাইয়ে পেট্রলের দাম ছিল ১১১ রুপি এবং ডিজেল ১০১ রুপি। এছাড়া পশ্চিমবঙ্গে দাম কমে পেট্রল বিক্রি হয়েছে ১০৪ রুপি এবং ডিজেল ৮৯ রুপিতে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026