1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব ব্যাংক-আইএমএফের অর্থায়ন নিয়ে ‘কোনো দ্বিধা নেই’: অর্থ উপদেষ্টা অভিবাসন ব্যয় কমানো ও দালালচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান রাষ্ট্রপতির ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজে বাধা কাটলো নতুন উড়োজাহাজ যুক্ত হলে ঢাকা-রোম ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদকে বিএনপির শেষ শ্রদ্ধা ‘সাত মাসে ২ কোটি শিশুকে টিকা দিয়েছে সরকার’ পাকিস্তানের সাথে বাণিজ্য সম্প্রসারণ ও শিল্পখাতে সহযোগিতার নতুন সম্ভাবনা ‘বাংলাদেশ একটি ভালো টেস্ট দল’ ‘বাংলাদেশে খেলা চ্যালেঞ্জিং, আমরা প্রস্তুত আছি’ ড. ইউনূসকে হেনস্তা আন্তর্জাতিক রীতিনীতি ও রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থি

বিকেলে বসছে সংসদের ১৫তম অধিবেশন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ১৫৯ বার দেখা হয়েছে

করোনা স্বাস্থ্যবিধি মেনে আজ রবিবার (১৪ নভেম্বর) বসছে চলতি সংসদের ১৫তম অধিবেশন। বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে।

বছর শেষের এই অধিবেশনে জনগুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা ছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের সম্ভাবনা রয়েছে।

সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, আগামী জানুয়ারিতে বছরের প্রথম অধিবেশনের কারণে ১৫তম অধিবেশন সংক্ষিপ্ত হবে। শোক প্রস্তাব উত্থাপনের মধ্য দিয়ে অধিবেশন শুরু হবে।

অধিবেশনে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২১, ব্যাংকার বহিঃ সাক্ষ্য বিল-২০২১, মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল-২০২১, বাংলাদেশ পেটেন্ট বিল-২০২১, বয়লার বিল-২০২১, বিশেষ নিরাপত্তা বাহিনী বিল-২০২১ এবং মহাসড়ক বিল-২০২১সহ কয়েকটি নতুন বিল উত্থাপন ও পাস হবে।

এ ছাড়া প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের প্রশ্নোত্তর, জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশ নিষ্পত্তিসহ অন্যান্য কর্মসূচি থাকছে অধিবেশনে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026