1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল: তিন আসামির ২ দিনের রিমান্ড পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২৮ দুর্নীতির মামলা: প্রশ্নফাঁসের সেই আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার ‘দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ’: রবিউল সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী আজ বিশ্ব হাত ধোয়া দিবস: প্রতিদিনের এই অভ্যাসেই কমবে সংক্রমণের ঝুঁকি ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে নেটফ্লিক্স বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ টানা তৃতীয়বার প্লেঅফসে মেসি ও মায়ামি

আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলবে আজ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ১৪৫ বার দেখা হয়েছে

উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রথমবারের মতো আজ রোববার পরীক্ষামূলকভাবে (পারফরম্যান্স টেস্ট) মেট্রোরেল চলবে। সকাল সাড়ে ১০টার দিকে যাত্রা শুরু করবে মেট্রোরেল। তবে মেট্রোরেলের এ অংশে যাত্রী পরিবহন করা হবে ২০২২ সালের ডিসেম্বরে।

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, গত ২৯ আগস্ট প্রথমবারের মতো ছয়টি বগি নিয়ে দিয়াবাড়ি ডিপো থেকে মিরপুর ১২ নম্বর স্টেশন পর্যন্ত পরীক্ষামূলক চলে মেট্রোরেল। এরপর থেকে নিয়মিতই পরীক্ষামূলক যাত্রা চলছে। এবার বিজয়ের মাস ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল পরীক্ষামূলক চালানো হবে।

পরীক্ষামূলক এ চলাচলে যাত্রী পরিবহন করা হবে না। তবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর একটি ট্রেনে বসে এবং দাঁড়িয়ে মিলিয়ে সর্বোচ্চ দুই হাজার ৩০৮ জন যাত্রী চড়তে পারবেন। এ মেট্রোরেল পুরোপুরি বিদ্যুৎচালিত। সঙ্কেত, যোগাযোগসহ ১৭-১৮টি ব্যবস্থা ট্রেন চলার ক্ষেত্রে কাজ করে।

প্রকল্পের অগ্রগতি সংক্রান্ত প্রতিবেদন অনুসারে, গত নভেম্বর পর্যন্ত প্রকল্পের কাজের সার্বিক অগ্রগতি হয়েছে ৭২ শতাংশ। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পূর্বের কাজের অগ্রগতি ৮৯ দশমিক ৬১ শতাংশ। ২০২৪ সালে পুরো প্রকল্পের কাজ শেষ হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026