1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মেসিকে নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কনমেবল সভাপতি রপ্তানি বহুমুখীকরণে নতুন উদ্যোগ মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন ২০২৬: বিদেশনির্ভরতা ও চিকিৎসা ব্যয় কমার আশা মাগুরায় কুমড়ো ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন গৃহিণীরা মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো দ্বিপক্ষীয় বাণিজ্যের বাধা দূর করতে আলোচনায় বসছে ঢাকা-দিল্লি ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা

নারায়ণগঞ্জে চলন্ত বাসে তরুণীকে দলবেঁধে ধর্ষণ, চালক-হেলপার গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ২১৫ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরে চলন্ত বাসে তরুণীকে (২১) দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাসটির চালক ও হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার রাতে বন্দর থানার মদনপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- কিশোরগঞ্জের মিঠামাইনের নূরুল হক (৪৫), রূপগঞ্জের চনপাড়ার বুলেট (২৮) ও বরগুনার শান্ত মিয়া (৩২)। তদের মধ্যে নুরুল হক ছিলেন বাসটির চালক, বুলেট ছিলেন হেলপার ও কন্টাক্টর ছিলেন শান্ত।

বন্দর থানার থানার অফিসার ইনচার্জ (ওসি) দিপক চন্দ্র সাহা জানান, রবিবার রাত ১০টার দিকে যাত্রাবাড়ী থেকে ছেড়ে আসা একটি বাসে ওই তরুণী রূপগঞ্জের গাউছিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। বাসটি চিটাগাং রোডে আসতেই সকল যাত্রী নেমে যায়।

এ সুযোগে চলন্ত বাসের মধ্যে ওই তরুণীকে চালক, হেলপার ও কন্ট্রাকটার মিলে ধর্ষণ করে। চিটাগাং রোডের পর থেকে ঘটনা ঘটলেও বন্দরের মদনপুরে এসে ওই তরুণীকে বাস থেকে নামিয়ে দেয়া হয়। পরে ৯৯৯ ফোন করলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

রাতেই গাড়ি মেরামতের দোকান থেকে অভিযুক্ত বাসটির চালক, হেলপার ও কন্টাক্টরকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026