1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা সুপ্রিম কোর্টে রাতে প্রবেশে কড়াকড়ি আরোপ বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online

মিয়ানমারে জেড পাথরের খনিতে ভূমিধ্বস, নিখোঁজ ৭০

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ২০৫ বার দেখা হয়েছে

মিয়ানমারে উত্তরাঞ্চলের একটি জেড পাথরের খনি ধসে কমপক্ষে ৭০ জন নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় বুধবার ভোর ৪টার দিকে কাচিন রাজ্যের হাকান্ত এলাকায় খনি ধসের ঘটনা ঘটে। খবর বিবিসির। ওই এলাকায় উদ্ধারকাজ চলছে। ধারণা করা হচ্ছে, এই ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সবাই অবৈধ খনির শ্রমিক।

বিশ্বে জেড পাথরের সবচেয়ে বড় উৎস মিয়ানমার। কিন্তু প্রায় সারা বছর ধরেই এর বিভিন্ন খনিতে দুর্ঘটনার খবর পাওয়া যায়। হাকান্ত এলাকায় জেড খনিতে কাজ করা নিষিদ্ধ। কিন্তু স্থানীয় কর্তৃপক্ষের বিধিনিষেধ উপেক্ষা করে প্রায় সেখানে খনিতে কাজ চালানো হয়।
কয়েকদিন আগেই হাকান্ত এলাকায় ভূমিধ্বসে কমপক্ষে ১০ জন খনির শ্রমিক নিখোঁজ হন। তারা সবাই অদক্ষ ছিলেন।

২০২০ সালে হাকান্তের একটি খনির বর্জ্য একটি লেকে ধসে পড়ায় ১৬০ জনের বেশি মানুষ নিহত হয়। এদের মধ্যে অধিকাংশই অভিবাসী ছিলেন। এটা ছিল ওই অঞ্চলের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা। মিয়ানমারে বছরে জেড বাণিজ্য ৩০ বিলিয়ন ডলারের বেশি। শুধু মিয়ানমার নয়, বিশ্বের সবচেয়ে বড় জেড খনিই হাকান্তে। সূত্র : বিবিসি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026