1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা সুপ্রিম কোর্টে রাতে প্রবেশে কড়াকড়ি আরোপ বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online

বিহারে নুডলস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৪৯১ বার দেখা হয়েছে

ভারতের বিহার রাজ্যের মুজাফফরপুরে একটি নুডলস কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হিন্দুস্তান টাইমস সূত্রে এ তথ্য জানা যায়।

রোববার (২৬ ডিসেম্বর) মুজাফফরপুরের শিল্পাঞ্চলে মোদি কুরকুরে ও নুডলস কারখানায় একটি বয়লারে এ বিস্ফোরণ ঘটে।
খবরে বলা হয়েছে, এ দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অসংখ্য মানুষ। এ ঘটনায় আশেপাশের কারখানার আরও অনেকে আহত হয়েছে বলে জানা গেছে। সে হিসেবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বয়লার বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে এর আওয়াজ ৫ কিলোমিটার পর্যন্ত শোনা গিয়েছিল। বিস্ফোরণে পাশের চিড়া ও আটার কারখানাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস।

দুর্ঘটনার সময় কারখানাটিতে কতজন কাজ করছিল তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026