1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মেসিকে নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কনমেবল সভাপতি রপ্তানি বহুমুখীকরণে নতুন উদ্যোগ মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন ২০২৬: বিদেশনির্ভরতা ও চিকিৎসা ব্যয় কমার আশা মাগুরায় কুমড়ো ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন গৃহিণীরা মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো দ্বিপক্ষীয় বাণিজ্যের বাধা দূর করতে আলোচনায় বসছে ঢাকা-দিল্লি ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা

বাংলাদেশ ইলেকট্রিক থ্রী হুইলার ম্যানুফাকচারার এন্ড মার্চেন্টস এসোসিয়েশন এর উদ্যোগে ব্যাটারী চালিত অটো রিক্সা বন্ধের বিরুদ্ধে বিশাল মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ২১২ বার দেখা হয়েছে

আজ, ২৭ ডিসেম্বর, ২০২১ সোমবার ঢাকা নবাবপুর রোডে সকাল ১১ ঘটিকার সময় বাংলাদেশ ইলেকট্রিক থ্রী হুইলার ম্যানুফাকচারার এন্ড মার্চেন্টস এসোসিয়েশন এর উদ্যোগে ব্যাটারী চালিত অটো রিক্সা ও থ্রী হুইলার গাড়ি চলাচল বন্ধের ষড়যন্ত্রের বিরুদ্ধে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইলেকট্রিক থ্রী হুইলার ম্যানুফাকচারার এন্ড মার্চেন্টস এসোসিয়েশন এর সভাপতি হাজী কামাল উদ্দিন আহমেদ। উক্ত মানববন্ধনে আরো বক্তব্য রাখেন খন্দকার মাঈনুর রহমান জুয়েল, সভাপতি, বাংলাদেশ এগ্রিকালচার এন্ড মেশিনারীজ মার্চেন্টস এসোসিয়েশন। পরিচালক- এফবিসিসিআই, আহসান সামাদ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইলেকট্রিক থ্রী হুইলার ম্যানুফাকচারার এন্ড মার্চেন্টস এসোসিয়েশন, আবু সুফিয়ান রতন, বিশিষ্ট ব্যবসায়ী, নবাবপুর, উপদেষ্টা মোঃ মনির আহমদ, সহ-সভাপতি। মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ এগ্রিকালচার এন্ড মেশিনারীজ মার্চেন্টস এসোসিয়েশন। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের জাহাঙ্গীর আলম, প্রমোদ বন্ধু সাহা, শীপক কুমার সাহা, জাকির হোসেন মজুমদার, হাজীমাসুম, মোঃ মঈন, আবদুল হক, হাজী মাসুদ আহেেমদ সহ বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ ও নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে হাইকোর্ট কর্তৃক ঘোষিত থ্রী হুইলার ও ব্যাটারী চালিত অটো রিক্সা বন্ধের জন্য জারিকৃত রুল বাতিল করার আহবান জানান এবং এই ব্যবসা ও পেশার সাথে জড়িত ২ কোটি মানুষকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তির জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে, থ্রী হুইলার ও ব্যাটারী চালিত অটো রিক্সার বৈধতা দেয়ার দাবি করেন। এব্যাপারে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ে নিয়মানুযায়ী রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা হয়েছে। যার স্মারক নং-৩৫.০০.০০০০.০২০.০০৪.০৫৬.১৭-৫৩৭ তাং-২৪.১১.২০২১খ্রি:।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026