1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২ বাঁশখালীতে জেএসইউএসের বিশ্ব শিক্ষক দিবস পালন রংপুরের কারখানা পেল রিবা আন্তর্জাতিক পুরস্কার একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী সিআইসিএ সম্মেলন: ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য বর্জন করল বাংলাদেশ োবাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহবান প্রধানমন্ত্রীর হেনস্তার পর নিরাপত্তা পেলেন ইউনূস, যুক্তরাষ্ট্রকে ব্যবস্থা নিতে বলল বাংলাদেশ ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী খুঁড়ে ফেলা হয়েছে লর্ডসের সেই ডিমেরিট পয়েন্ট পাওয়া পিচ অর্থপাচার বন্ধ হওয়াটা নির্ভর করছে ‘সহায়তাকারীদের’ উপর: উপদেষ্টা তিতুমীর

ওয়াদা পূরণ করেছি ॥ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে দেশ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৮ জানুয়ারি, ২০২২
  • ১৭১ বার দেখা হয়েছে
  • আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের তিন বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ
  • স্বাধীনতাবিরোধী শক্তি অগ্রযাত্রা রুখতে ষড়যন্ত্রে লিপ্ত
  • করোনার নতুন ঢেউ মোকাবেলায় আবারও স্বাস্থ্যবিধি মানার আহ্বান

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের চলমান উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশবাসী অতীতের মতো ভবিষ্যতেও বর্তমান সরকারের সঙ্গে থাকবেন এমন দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেছেন, জনগণের সরকার হিসেবে মানুষের জীবনমান উন্নয়ন করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য বলেই আমি মনে করি। গত ১৩ বছরে আমরা আপনাদের জন্য কী কী করেছি, তা আপনারাই মূল্যায়ন করবেন। তবে আমি দৃঢ়ভাবে বলতে পারি, আমরা যেসব ওয়াদা দিয়েছিলাম, আমরা তা সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছি

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়ক বেয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। এটা অনেকেরই সহ্য হবে না বা হচ্ছে না। দেশ-বিদেশে বসে বাংলাদেশ বিরোধী শক্তি, স্বাধীনতাবিরোধী শক্তি তাই নানা ষড়যন্ত্র করছে এই অগ্রযাত্রাকে রুখে দেয়ার জন্য। মিথ্যা-বানোয়াট-কাল্পনিক তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিদেশে আমাদের উন্নয়ন সহযোগীদের ভুল বোঝানোর চেষ্টা করছে। কিন্তু কেউ যাতে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সেদিকে আমাদের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমাদের উন্নয়ন অগ্রযাত্রাকে কোনভাবেই ব্যাহত হতে দেয়া যাবে না। প্রধানমন্ত্রী করোনার নতুন ঢেউ থেকে সতর্ক থাকার পাশাপাশি সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য দেশবাসীর প্রতি পুনর্বার আহ্বান জানান।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026