1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো দ্বিপক্ষীয় বাণিজ্যের বাধা দূর করতে আলোচনায় বসছে ঢাকা-দিল্লি ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা সুপ্রিম কোর্টে রাতে প্রবেশে কড়াকড়ি আরোপ বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত

থাইল্যান্ডে ৮ স্ত্রীর সঙ্গে একই ছাদের নিচে বাস!

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২
  • ২০৫ বার দেখা হয়েছে

থাইল্যান্ডের এক ব্যক্তি আট স্ত্রীকে নিয়ে একইসঙ্গে সংসার করছেন। সুখের সংসার। এমন ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ওং ড্যাম সোরোট। গত কয়েক দিন ধরেই নেটমাধ্যমে তাকে নিয়ে বিপুল আলোচনা। সোরোট পেশায় এক জন ট্যাটু শিল্পী। তার দাবি, আট স্ত্রীকে নিয়ে ভালো আছেন তিনি।
এমনকি স্ত্রীদের পরস্পরের মধ্যে কোনও অশান্তিও নেই। আট স্ত্রীই তাকে খুব ভালবাসেন।

আট স্ত্রীর প্রত্যেকের প্রেমে পরেই তাদের বিয়ে করেছেন বলে জানিয়েছেন সোরোট। কিভাবে আটজন স্ত্রীর সঙ্গে পরিচয় হলো সেই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন সোরোট। প্রত্যেকের সাথেই প্রথম দেখায় প্রেমে পড়েছিলেন তিনি। এবং বিয়েও করেন তাদের। প্রথম স্ত্রী নাং স্প্রাইটের সঙ্গে এক বন্ধুর বিয়েতে গিয়ে আলাপ হয়। প্রথম দেখাতেই প্রেমে পড়েন তার পর বিয়েও করেন তাকে।

দ্বিতীয় স্ত্রী নাং এলকে দেখেছিলেন বাজার করতে গিয়ে। তৃতীয় স্ত্রী নাং নেনের সঙ্গে আলাপ হয় হাসপাতালে। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ স্ত্রীর সঙ্গে সোরোটের আলাপ হয় ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকে। মায়ের সঙ্গে এক মন্দিরে পুজা দিতে গিয়ে সপ্তম স্ত্রী নাং ফিল্মের সঙ্গে আলাপ হয়েছিল সোরোটের। তার সাত স্ত্রীকে নিয়ে হানিমুনে গিয়ে আলাপ নয় অষ্টম স্ত্রী নাং মেইয়ের সঙ্গে।

প্রথম স্ত্রীর পক্ষে এক ছেলে রয়েছে সোরোটের। এছাড়া দুজন স্ত্রী সন্তানসম্ভবা।

স্ত্রী আছে জেনেও কেন সোরোটের প্রেমে পড়েছিলেন জানতে চাইলে তার সব স্ত্রী এক কথায় স্বীকার করেছেন যে, ‘পাগলের মতো’ সোরোটের প্রেমে পড়েছিলেন তারা। এক বাড়িতে তাদের সবার মানিয়ে নিতে কোনো অসুবিধা হয় না বলে জানিয়েছেন সোরোটের স্ত্রীরা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026