1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব কারিগরি শিক্ষা সম্মেলনে ‘বেইজিং এগ্রিমেন্ট’ প্রকাশ ‘ত্রিদেশীয় সিরিজে আশা করছি ভালো ক্রিকেট খেলব’ গণতন্ত্রের ভিত শক্তিশালী করাই এখন মূল কাজ: পানিসম্পদ মন্ত্রী যারা দেশ অচল করতে চেয়েছে, বিরোধী দল তাদেরই সঙ্গী: পানিসম্পদ মন্ত্রী খাগড়াছড়িতে বিশ্ব খাদ্য দিবস পালিত মিসরের বিরুদ্ধে ম্যাচে স্প্যানিশ সমর্থকদের ইসলামবিদ্বেষী স্লোগান, স্পেনকে শাস্তি দিল ফিফা ডেঙ্গু: হাসপাতাল ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী নতুন প্রযুক্তির ছোঁয়ায় ফুটবলে এবার ‘ইলেকট্রনিক কার্ড’ বাংলাদেশ-চীন উচ্চপর্যায়ের বৈঠক, কারিগরি শিক্ষা ও চীনা ভাষা প্রসারে সম্মত দুই দেশ ইস্তাম্বুলে ৮০ বছরের ভয়াবহ বন্যা, প্রাণহানি ৪

মস্কোর বিরুদ্ধে ‘বড় যুদ্ধের’ প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ২০৬ বার দেখা হয়েছে

রাশিয়ার আসন্ন আগ্রাসী হামলার আতঙ্কে হাজার হাজার লোক পালিয়ে যাওয়ায় ইউক্রেন দেশটির পূর্বাঞ্চলে মস্কোর বিরুদ্ধে ‘বড় যুদ্ধের’ প্রস্তুতি নিচ্ছে।
শনিবার পূর্ব ইউক্রেনের ক্রামাটরস্ক থেকে পুনরায় লোকদের সরিয়ে নেয়া শুরু হয়েছে, সেখানে একদিন আগে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৫২ জন নিহত হয়েছে। সবশেষে পশ্চিমা নেতা হিসেবে বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন শনিবার কিয়েভ সফরে যান।
রাশিয়ার আগ্রাসনের মোকাবেলার জন্য ইউক্রেনের প্রশংসা করে বরিস জনসন ইউক্রেনকে সাঁজোয়া যান এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দেয়ার ঘোষণা দিয়ে বলেছেন, ‘ইউক্রেন আর কখনো দখল করার সুযোগ হবে না।’
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার আক্রমণ মোকাবেলায় কিয়েভ প্রস্তুত। এর পরপরই জনসনের এই সহযোগিতা প্রস্তাব দেয়া হয়।
সফররত অস্ট্রিয়ান চ্যান্সেলরের সাথে বৈঠকে জেলেনস্কি বলেন, আমরা যুদ্ধ করতে প্রস্তুত এবং সমান্তরালভাবে কূটনীতির মাধ্যমে যুদ্ধের অবসান ঘটাতে চাই।
জেলেনস্কির উপদেষ্টা মিখায়েলো পোডেলস্কি বলেছেন, পূর্বাঞ্চলীয় ডনবাস এলাকায় ইউক্রেনকে অবশ্যই রাশিয়াকে হারাতে হবে। সেখানে মস্কো দু’টি বিচ্ছিনতাবাদী গ্রুপ নিয়ন্ত্রন করে।
তিনি (পোডেলস্কি) জাতীয় টেলিভিশনে বলেন, ‘ইউক্রেন বড় যুদ্ধের জন্য প্রস্তুত। ডনবাসে ইউক্রেনকে অবশ্যই জিততে হবে, এতে সমজোতা আলোচনায় ইউক্রেনের অবস্থান আরো শক্তিশালী হবে।’ ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি এ কথা জানায়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026