1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, ধর্ম যার যার রাষ্ট্র সবার : চিফ হুইপ ইউরোপে পোশাক রপ্তানিতে বাংলাদেশের জায়গা নিচ্ছে চীন? কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭ স্টার্টআপ তহবিল প্রয়োজনে বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন পাঠ‍্যবইয়ের মান তদারকিতে ছাপাখানায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন রিমন টুপটুপ রিসোর্টে আগুনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু, উপাচার্যের শোক দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের আগে জানায়নি সৌদি আরব, ব্যাখ্যা চেয়েছে ঢাকা আইসিসির কাছ থেকে ‘সুখবর’ পেলেন সাকিবরা

বাজেট অধিবেশন, যেদিন যা থাকছে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ১৬০ বার দেখা হয়েছে

শুরু হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদের ১৮তম অধিবেশন। রবিবার (৫ জুন) বিকাল ৫টায় শুরু হবে এ অধিবেশন। বাংলাদেশের আর্থিক বছরের হিসাব অনুযায়ী জুলাই-জুনকে অর্থবছর ধরা হয়।

২০২২-২০২৩ অর্থবছরের জন্য বাজেট দিতে যাচ্ছে সরকার। আগামী বৃহস্পতিবার (৯ জুন) নতুন অর্থবছরের জন্য বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ওইদিন বিকাল ৩টায় ২০২২-২৩ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। একই দিন ২০২২ সালের অর্থবিল পেশ করবেন।

প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বাজেটের পরদিন অর্থাৎ শুক্রবার বিকাল ৩টায় বাজেটোত্তর সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী। এরপর ১২ জুন ২০২১-২২ অর্থবছরের সম্পূরক বাজেটে অন্তর্ভুক্ত দায়যুক্ত ব্যয়ের উপর আলোচনা হবে।

২০২১-২২ অর্থবছরের সম্পূরক বাজেটের অন্তর্ভুক্ত অন্যান্য ব্যয় মঞ্জুরি দাবির উপর ভোটগ্রহণ। একইদিন নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল ২০২২ উপস্থাপন বিবেচনা ও পাস। বাজেট অধিবেশনের ক্যালেন্ডার অনুযায়ী ১৪ জুন থেকে ২৮ জুন ছুটির দিন ব্যতীত অন্যান্য দিন ২০২২-২৩ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে।

২৯ জুন বুধবার ২০২২-২৩ অর্থবছরের বাজেটে অন্তর্ভুক্তি দায়যুক্ত ব্যয়ের উপর আলোচনা এবং বাজেট আলোচনার পর প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সমাপনী বক্তব্য ২০২২ সালের অর্থবিল বিবেচনা ও পাস হবে। ৩০ জুন বৃহস্পতিবার ২০২২-২৩ অর্থবছরের বাজেট পাস হবে আগামী ১ জুলাই থেকে শুরু হবে নতুন অর্থবছর।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026