1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মাঠে নামছে বাংলাদেশ, যেভাবে দেখবেন খেলা কুয়েতের আল-কাদসিয়ার বিপক্ষে হেরে শুরু ফর্টিস এফসির বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, ধর্ম যার যার রাষ্ট্র সবার : চিফ হুইপ ইউরোপে পোশাক রপ্তানিতে বাংলাদেশের জায়গা নিচ্ছে চীন? কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭ স্টার্টআপ তহবিল প্রয়োজনে বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন পাঠ‍্যবইয়ের মান তদারকিতে ছাপাখানায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন রিমন টুপটুপ রিসোর্টে আগুনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু, উপাচার্যের শোক

জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন শেষ ৪ জুলাই

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ জুন, ২০২২
  • ১৩৫ বার দেখা হয়েছে

একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন শেষ হবে আগামী ৪ জুলাই। শুক্রবার ও শনিবার ছাড়া প্রতিদিন বিকেলে বসবে সংসদের অধিবেশন।

রোববার (৫ জুন) সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
করোনাভাইরাস মহামারির কারণে গত দুই বছর এই কমিটির কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি। কমিটির সভাপতি স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেন।

এছাড়া কমিটির সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আইনমন্ত্রী আনিসুল হক, বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের, আনিসুল ইসলাম মাহমুদ, প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি ও আবদুস সাত্তার ভূঞা বৈঠকে অংশ নেন।

বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী ৮ জুন ‘পদ্মা সেতু’ নিয়ে সংসদে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। ৯ জুন বিকেল ৩টায় ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। ১২ জুন সম্পূরক বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। ১৩ জুন সম্পূরক বাজেটে অন্তর্ভুক্ত দায়যুক্ত ব্যয়ের উপর আলোচনা এবং নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল-২০২২ পাস হবে। ২৯ জুন অর্থবিল পাস হবে। ৩০ জুন নির্দিষ্টকরণ বিল-২০২২ পাস করা হবে।

এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৭১টি ও অন্যান্য মন্ত্রীর জন্য এক হাজার ৫৫০টি প্রশ্নসহ মোট এক হাজার ৬২১টি প্রশ্ন পাওয়া গেছে এবং বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৩৭টি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026