1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে? বীরগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি মনজুরুল মেসির বিদায়ে কঠিন পরীক্ষায় আর্জেন্টিনার ‘ফুটবল-বাণিজ্য’ প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎ দুই মাসের মধ্যে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর বিমান-পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরামর্শ সংসদীয় কমিটির বিদেশফেরতদের নতুন জীবন গড়তে সরকার ও জাতিসংঘের ৩০ মাসের কর্মসূচি দিল্লিতে আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের প্রতিনিধিদলের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ইতালিতে নৌকাডুবি: ৩০ অভিবাসী নিহত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৫৪ বার দেখা হয়েছে

দক্ষিণ ইতালির অদূরে সাগরে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এতে শিশুসহ অন্তত ৩০ জন নিহত হয়েছেন।

ক্যালাব্রিয়া অঞ্চলের উপকূলীয় শহর ক্রোটোনের কাছে এ দুর্ঘটনা ঘটে। প্রায় ১০০ যাত্রী নিয়ে তীরে ভেড়ার আগে পাথরে ধাক্কা লেগে নৌকাটি ভেঙে যায় বলে জানা গেছে। দুর্ঘটনার পরে সৈকত থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে আরও কয়েক ডজন মানুষকে। খবর স্কাই নিউজ, বিবিসির।

নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। এরই মধ্যে ৪০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে টেলিগ্রামে এক বিবৃতিতে জানিয়েছে ইতালির জাতীয় ফায়ারফাইটার বিভাগ।

নৌকাটি কোথা থেকে যাত্রা শুরু করেছিল তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ইতালীয় বার্তা সংস্থা অ্যাডনক্রোনোস জানিয়েছে, যাত্রীদের মধ্যে ইরান, আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিক ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026